শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জামায়াত ‘এখনো কোনো মেয়র প্রার্থী ঠিক করেনি’ হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু বন্ধ কলকারখানা শিগগিরই চালু হবে: প্রধানমন্ত্রী তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস পালিত হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ

আইপিএলের মাঝপথে ৮ দিনের জন্য দেশে আসবেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে
আইপিএলের মাঝপথে ৮ দিনের জন্য দেশে আসবেন মোস্তাফিজ

আইপিএলের নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে পুরো টুর্নামেন্টজুড়ে তাকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি। আগামী বছর এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে কিউইরা। এই সিরিজের ওয়ানডে ম্যাচগুলো খেলতে আট দিনের জন্য দেশে ফিরবেন মোস্তাফিজ।

মিরপুরে আজ সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা এখনও নিশ্চিত নয়। ওই বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে অন্তত নয় নম্বরে থাকতে হবে, যেখানে বাংলাদেশ বর্তমানে রয়েছে দশ নম্বরে। এই বাস্তবতায় ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির দল নামাতে চায় বিসিবি।

নাজমূল আবেদীন বলেন, “ওয়ানডেতে আমাদের সরাসরি বিশ্বকাপ খেলার একটা বিষয় আছে। এই জায়গায় আমরা কোনো ছাড় দিতে রাজি নই। যদি আমরা নিরাপদ অবস্থানে থাকতাম, তাহলে হয়তো পুরো আইপিএলের জন্য মোস্তাফিজকে এনওসি দিতে পারতাম। কিন্তু আমরা সেই জায়গায় নেই বলেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে।”

এবারের আইপিএল শুরু হবে ২৬ মার্চ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ মে। এই সময়ের মধ্যে টি–টোয়েন্টি পরিবেশ থেকে হঠাৎ করে ওয়ানডে খেলতে নামা মোস্তাফিজের জন্য চ্যালেঞ্জিং হবে কি না—এমন প্রশ্নের জবাবে নাজমূল বলেন, “ও যে পর্যায়ে খেলবে, যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে থাকবে, সেখান থেকে এসে এখানে আরও বেশি অবদান রাখতে পারে—এই সম্ভাবনাটাও আছে। সব দিক বিবেচনা করেই দেখেছি, ওর উপস্থিতি আমাদের জন্য খুবই জরুরি। মোস্তাফিজ থাকলে আমাদের শক্তি আরও বেড়ে যায়।”

এই সিদ্ধান্তের ফলে জাতীয় দলের প্রয়োজন ও আইপিএলের ব্যস্ততার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হচ্ছে মোস্তাফিজকে, যা বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে বিসিবি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com