শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

শেষবারের মতো বাবাকে দেখতে এসে যা বললেন ছেলে এরিক এরশাদ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৩৫৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পুত্র এরিক এরশাদ। আজ সকাল পৌনে ৮টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। ২৬ জুন থেকে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর খবর শুনে এরই মধ্যে হাসপাতালে পৌঁছেছেন তার পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা।

সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজন ও শুভানুধ্যায়ীদের কান্নায় ভারী হয়ে উঠে পরিবেশ। এ সময় ছেলে এরিক এরশাদ বলেন, তার মতো ভালো মানুষ আর আসবে না। কি হয়েছে আমি কিছু জানি না। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন।

১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি রংপুর জেলায় দিনহাটায় জন্মগ্রহণ করেন। ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৫২ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। ১৯৬০-১৯৬২ সালে তিনি চট্টগ্রাম ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের কেন্দ্রে অ্যাডজুট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। ১৯৬৬ সালে তিনি কোয়েটার স্টাফ কলেজ থেকে স্টাফ কোর্স সম্পন্ন করেন। ১৯৬৮ সালে তিনি শিয়ালকোটে ৫৪ ব্রিগেডের মেজর ছিলেন। ১৯৬৯ সালে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি লাভের পর ১৯৬৯-১৯৭০ সালে ৩য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট-এর অধিনায়ক ও ১৯৭১ – ১৯৭২ সালে ৭ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com