মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

সংবাদ সম্মেলনে এসে বোমা ফাটালেন মিন্নি!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৯১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

ফাটালেন মিন্নি – শ্বশুর দুলাল শরীফের সংবাদ সম্মেলনের জবাবে বরগুনায় ….রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিও আজ সংবাদ সম্মেলন করেছেন। এই সংবাদ সম্মেলনে নতুন করে বো*মা ফাটিয়েছেন তিনি। মিন্নি বলেছেন, আসামিরা তার শ্বশুরকে চাপে ফেলে মনগড়া কথা বলাচ্ছেন। বিচারকে অন্যদিকে প্রবাহিত করার জন্য একটি পক্ষ এমন চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে, গতকাল মিন্নির শ্বশুর দুলাল শরীফ সংবাদ সম্মেলনে জানান, তার ছেলে রিফাত শরীফ …. সাথে মিন্নি জড়িত। একই সাথে মিন্নিকে আটক করারও দাবি জানান তিনি। শ্বশুরের এই বক্তব্যের জবাবে মিন্নি আজ রোববার বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে মিন্নি বলেন, আমার স্বামীকে …. ভিডিওতে দেখা যায়, জীবনের ঝুঁকি নিয়ে …মুখে প্রতিবাদ করেছি স্বামীকে বাঁচানোর জন্য। সেই ভিডিও দেখে সারাদেশের মানুষ আমার সাহসের প্রশংসা করেছেন। পরবর্তীতে আমার শ্বশুর নয়ন বন্ডসহ মোট ১২ জরকে আসামি করে মামলা দায়ের করেন। কিন্তু সেই মামলার এজহারের কোথাও আমার নাম উল্লেখ করেন নি। বরং আমি ওই মামলার ১ নং স্বাক্ষী। বর্তমানে আমার শ্বশুর অসুস্থ এবং একমাত্র ছেলেকে হারিয়ে তিনি আরো অসুস্থ হয়ে পড়েছেন। যখন যা বলেন তা কোন কিছুই পরে মনে রাখতে পারেন না।

মিন্নি আরো বলেন, প্রধান আসামি নয়ন বন্ড এলাকার …. অনেক খারাপ কাজের সাথে জড়িত। বিভিন্ন …. জড়িত থাকায় তার নামে অনেক মামলা রয়েছে। ০০৭ নামের যে গ্রুপটি বরগুনায় যারা সৃষ্টি করেছেন তারা খুবই ক্ষমতাবান ও অর্থশালী। তারা এ বিচারকে অন্যদিকে প্রবাহিত করার জন্য গতকাল আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করিয়েছে। তারা যে অভিযোগগুলো করেছে সেগুলো সম্পূর্ণ মনগড়া ও বানোয়াট। আমার শ্বশুরের সকল বক্তব্যের আমি তীব্র নিন্দা জানাই।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মিন্নি বলেন, যারা তার বিরুদ্ধে মিথ্যাচার করছে তাদেরও যেন বিচারের আওতায় আনা হয়। পাশাপাশি তাকে নিরাপত্তা দেয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুলিশ সুপারকে ধন্যবাদ জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com