শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জামায়াত ‘এখনো কোনো মেয়র প্রার্থী ঠিক করেনি’ হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু বন্ধ কলকারখানা শিগগিরই চালু হবে: প্রধানমন্ত্রী তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস পালিত হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ

ইটনায় মুরগি কিনতে গিয়ে সংঘর্ষ, বৃদ্ধের মৃত্যু

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে
ইটনায় মুরগি কিনতে গিয়ে সংঘর্ষ, বৃদ্ধের মৃত্যু

কিশোরগঞ্জের হাওরাঞ্চল ইটনা উপজেলায় মুরগি কেনাকে কেন্দ্র করে সংঘর্ষে আইয়ুব আলী (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের দিঘিরপাড় আলগাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী উপজেলার আলগাপাড়া বড়হাটি গ্রামের এয়াকুব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আলগাপাড়া গ্রামের আফজাল মিয়ার একটি খামারে কম দামে মুরগি বিক্রির ঘোষণা দিয়ে মাইকিং করা হয়। এ খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকে খামারটিতে মুরগি কিনতে মানুষের ভিড় জমে। এ সময় লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে আইয়ুব আলীর সঙ্গে মধ্যগ্রাম নয়াবাড়ি গ্রামের মুজিবুর মিয়ার বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে মুজিবুর মিয়ার ছেলে সাব্বিরসহ কয়েকজন আইয়ুব আলীর ওপর কিলঘুষি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com