শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জামায়াত ‘এখনো কোনো মেয়র প্রার্থী ঠিক করেনি’ হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু বন্ধ কলকারখানা শিগগিরই চালু হবে: প্রধানমন্ত্রী তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস পালিত হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ

মাঠে লুটিয়ে পড়ে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ মাহবুব

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএল শুরু করছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরুর ২০ মিনিট আগে মাঠে ওয়ার্ম আপ করছিলেন দুই দলের ক্রিকেটাররা। এ সময় হুট করে মাঠে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী এই কোচ। শান্তর শতকে উদ্বোধনী ম্যাচে রাজশাহীর দাপুটে জয় এ সময় তাকে ঘিরে জটলাও তৈরি হয়। মাঠে মাহবুব আলীকে সিপিআর দিতে দেখা গেছে। অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। দায়িত্বরত চিকিৎসক তার কিছু জরুরি পরীক্ষার পর মৃত ঘোষণা করেন। কোচ জাকির মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী। তিনি জানান, মাঠে হার্ট অ্যাটাক করার পর তাকে সিপিআর দেওয়া হয়। তাৎক্ষণিক তিনি নিঃশ্বাস ফিরে পান এবং সাড়া দেন। কিন্তু অ্যাম্বুলেন্সে করে জরুরিভাবে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হলেও পথে তিনি নিস্তেজ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, জাকি মাটিতে লুটিয়ে পড়ার পর দেরি না করেই তাকে সিপিআর দেওয়া হয় এবং হাসপাতালে নেওয়া হয়। তবুও শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না এই কোচকে। মাহবুব আলী জাকি ছিলেন বাংলাদেশের সাবেক পেসার। ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষ করার পর তিনি কোচিং পেশায় যুক্ত হন। বোর্ডের অধীনে এবং ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন স্তরে তিনি বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিসিবির বিশেষজ্ঞ বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। মাশরাফি বিন মর্তুজা ও তাসকিন আহমেদের মতো পেসারদের বোলিং উন্নয়নে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ২০১৬ সালে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলে জাকির তত্ত্বাবধানে তা সংশোধনের কাজ করা হয়।

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হার্ট অ্যাটাক করে মারা গেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএল শুরু করছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরুর ২০ মিনিট আগে মাঠে ওয়ার্ম আপ করছিলেন দুই দলের ক্রিকেটাররা। এ সময় হুট করে মাঠে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী এই কোচ।

এ সময় তাকে ঘিরে জটলাও তৈরি হয়। মাঠে মাহবুব আলীকে সিপিআর দিতে দেখা গেছে। অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। দায়িত্বরত চিকিৎসক তার কিছু জরুরি পরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

কোচ জাকির মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী। তিনি জানান, মাঠে হার্ট অ্যাটাক করার পর তাকে সিপিআর দেওয়া হয়। তাৎক্ষণিক তিনি নিঃশ্বাস ফিরে পান এবং সাড়া দেন। কিন্তু অ্যাম্বুলেন্সে করে জরুরিভাবে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হলেও পথে তিনি নিস্তেজ হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাকি মাটিতে লুটিয়ে পড়ার পর দেরি না করেই তাকে সিপিআর দেওয়া হয় এবং হাসপাতালে নেওয়া হয়। তবুও শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না এই কোচকে।

মাহবুব আলী জাকি ছিলেন বাংলাদেশের সাবেক পেসার। ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষ করার পর তিনি কোচিং পেশায় যুক্ত হন। বোর্ডের অধীনে এবং ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন স্তরে তিনি বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিসিবির বিশেষজ্ঞ বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।

মাশরাফি বিন মর্তুজা ও তাসকিন আহমেদের মতো পেসারদের বোলিং উন্নয়নে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ২০১৬ সালে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলে জাকির তত্ত্বাবধানে তা সংশোধনের কাজ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com