শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জামায়াত ‘এখনো কোনো মেয়র প্রার্থী ঠিক করেনি’ হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু বন্ধ কলকারখানা শিগগিরই চালু হবে: প্রধানমন্ত্রী তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস পালিত হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ

‘ভারতে খেলবে না বাংলাদেশ’ জানিয়ে আইসিসিকে বিসিবির চিঠি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে
‘ভারতে খেলবে না বাংলাদেশ’ জানিয়ে আইসিসিকে বিসিবির চিঠি

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কিছুটা ক্রিকেটীয় দূরত্ব তৈরি হয়েছিল ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় তা আরও বড় আকার ধারণ করতে যাচ্ছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগপর্বে টাইগারদের চারটি ম্যাচই পড়েছে ভারতে। সেখানে বাংলাদেশ খেলবে না জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।

প্রথমে তিনটি বিষয়ে আইসিসিকে চিঠি দেওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত আইসিসির কাছে একটি দাবি জানিয়েছে বিসিবি। আজ (রোববার) দুপুরে ১৭ জন বোর্ড পরিচালক মিলে নতুন সিদ্ধান্ত নিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। যেখানে সিদ্ধান্ত হয়েছে– ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচেই খেলবে না বাংলাদেশ। ঢাকা পোস্টকে বিসিবির শীর্ষ একজন পরিচালক এমনটাই নিশ্চিত করেছেন।

আইসিসিকে পাঠানো ই-মেইলে বিসিবি জানিয়েছে, ‘নিরাপত্তার শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়।’ যে কারণে ভেন্যু সরিয়ে নিতেও আবেদন করেছে বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজক শ্রীলঙ্কা। এর আগে পাকিস্তানের সঙ্গে বিরোধের জেরে তাদের সব ম্যাচই লঙ্কান ভেন্যুতে নির্ধারিত হয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে। যেখানে ‘সি’ গ্রুপে বাংলাদেশ খেলবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নেপাল ও ইতালির সঙ্গে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী– আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন। একই ভেন্যুতে পরের দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড ও ইতালি। শেষ ম্যাচে মুম্বাইয়ে বাংলাদেশ-নেপালের ম্যাচ।

এদিকে, আইসিসিকে আগেই বিশ্বকাপের স্কোয়াড পাঠিয়েছিল বিসিবি। আজ আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয়েছে। যেখানে টাইগারদের নেতৃত্বে প্রত্যাশিতভাবেই আছেন লিটন দাস। সাইফ হাসান তার সহ-অধিনায়ক। উইকেটকিপার জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন তাদের জায়গা ধরে রাখতে পারেননি। ফর্মে থেকেও দলে ঢুকতে পারেননি নাজমুল হোসেন শান্ত। বিপিএলের প্রথম কয়েক ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়ে আলোচনায় আছেন তিনি।

এ ছাড়া বল হাতে দারুণ ফর্মে রিপন মন্ডল। দুর্দান্ত পারফর্ম করেছেন আলিস ইসলামও। বিপিএলে ভালো করা ক্রিকেটারদের দিকেও নজর দিচ্ছেন নির্বাচকরা। সেক্ষেত্রে ঘোষিত প্রাথমিক দলে কোনো কারণ ছাড়াই পরিবর্তন আনতে পারবে বিসিবি, এজন্য সময় ৩১ জানুয়ারি পর্যন্ত। এরপর কোনো পরিবর্তনের প্রয়োজন পড়লে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com