রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ডিএল মেথডে হার, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, আহত ২ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত কৃষকদল নেতা মারা গেছেন নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত কিশোরগঞ্জে কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কিছু মহল দেশকে ‘বন্ধুহীন’ বানাতে চায়: তারেক রহমান

উইলিয়ামসন দুঃখিত, এটার যোগ্য সাকিব তুমি না

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ১২৫৮ বার পড়া হয়েছে

স্বাগতিক দল ইংল্যান্ড শিরোপা জিতে শেষ হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসর। পুরস্কার ঘোষণার সময় সঞ্চালনার দায়িত্বে থাকা সাবেক ইংলিশ অধিনায়ক ও ধারাভাষ্যকার নাসের হুসাইন বলেন, সাকিব আল হাসান, রোহিত শর্মা ও মিচেল স্টার্ক আসর সেরা খেতাবের বড় দাবিদার।

তবে ব্যাট হাতে নৈপুণ্য এবং অসাধারণ নেতৃত্ব গুণের কারণে পুরস্কারটা পাচ্ছেন কেন উইলিয়ামসন। ব্যাট হাতে ৬০৬ রান এবং বল হাতে ১১ উইকেট শিকারের মতো অবিশ্বাস্য পারফরমেন্সের পরও, সাকিব আল হাসান পেলেন না বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। দারুণ অর্জনের পরও সাকিব আল হাসান ‘টুর্নামেন্ট সেরা’ না হওয়াতে টুইটারে সমালোচনার ঝড়।

সেই পুরস্কারটি জিতেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাট হাতে ৫৭৮ রান করেছেন তিনি। বলতে গেলে এক হাতে দলকে টেনে নিয়ে গেছেন ফাইনাল পর্যন্ত। তাই নির্বাচকদের দৃষ্টিতেই তিনিই টুর্নামেন্ট সেরা।ম্যান অফ দ্য টুর্নামেন্টের দৌড়ে সাকিব আর উইলিয়ামসন ছাড়াও ছিলেন টুর্নামেন্টের সর্বাধিক রান করা ভারতের রোহিত শর্মা আর অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তবে তারা দুজনই ব্যর্থ হয়েছেন সেমিফাইনালে।

সাকিব আল হাসান ‘টুর্নামেন্ট সেরা’ না হওয়াতে টুইটারের জুড়ে আক্ষেপ। সমর্থক, ক্রিকেট লেখক, বিশ্লেষক, সাবেক ক্রিকেটার’রা টুইটারে জানিয়েছেন অনবদ্য অর্জনের জন্য সাকিবই ২০১৯ বিশ্বকাপের সেরা খেলোয়াড়।

ক্রিকইনফোর বাংলাদেশের প্রতিনিধি মোহাম্মদ ইসলাম নাম লিখেছেন, ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার যথাযোগ্য ছিলো সাকিব আল হাসান। ৬০০ এর বেশি রান ও ১১ উইকেট। যা বিশ্বকাপের ইতিহাসের আর কারো নেই।’

অর্নব রয় নামের ভারতীয় এক সমর্থক তা ভেরিফাইড টুইটারে লিখেছেন, ‘দুঃখিত কেন উইলিয়ামসন, তুমি এটার যোগ্য নয়। আমি ভেবেছিলাম সাকিবেই জিতবে।’

পাকিস্তানের ক্রিকেট বিশ্লেষক সাজ সাদিক তার ভেরিফাইড টুইটারে লিখেছেন, ‘রানের গড়ে সবার উপরে সাকিব আল হাসান। তারপর কেন উইলিয়ামসন ও রোহিত শর্মা।’

বিজয় দীপ সিং নামের ভারতের এক ক্রিকেট ভক্ত লিখেছেন, ‘সাকিবেই এটার যোগ্য।’৯০’ লোন ওলফ নামের এক পেইজে লিখেছে, ‘৬০৬ রান ১১টি উইকেট। সাকিব আল হাসান ছাড়া আর কেউ এটার যোগ্য নয়। ফিফার মতোই কেন উইলিয়ামসনকে সান্তনা পুরস্কার দিয়েছে আইসিসি।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com