শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে বিকল্প দল নেবে আইসিসি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে বিকল্প দল নেবে আইসিসি

২০২৬ সালের আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে বাংলাদেশ দল না পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হলে বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে এই সিদ্ধান্ত কার্যকরের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চূড়ান্ত অবস্থান জানাতে এক দিনের সময় বেঁধে দিয়েছে সংস্থাটি।

নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বিসিবি ভারতে দল না পাঠানোর বিষয়টি আইসিসিকে জানালে আজ এ নিয়ে আইসিসির বোর্ডসভায় ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্য বাংলাদেশের জায়গায় বিকল্প দল নেওয়ার পক্ষে মত দেন।

তবে আইসিসি বোর্ডসভায় সিদ্ধান্ত হলেও তা সঙ্গে সঙ্গে কার্যকর করা হয়নি। বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে তাদের চূড়ান্ত অবস্থান জানাতে বলা হয়েছে। এ জন্য এক দিনের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বিসিবি তাদের অবস্থান স্পষ্ট না করলে আইসিসি বিকল্প দল অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করতে পারে।

বিশ্বকাপের মতো বড় আসরের ঠিক আগমুহূর্তে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এখন বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com