শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তানজিদের সেঞ্চুরিতে রাজশাহীর চ্যালেঞ্জিং পুঁজি, চট্টগ্রামের লক্ষ্য ১৭৫

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে
তানজিদের সেঞ্চুরিতে রাজশাহীর চ্যালেঞ্জিং পুঁজি, চট্টগ্রামের লক্ষ্য ১৭৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের ফাইনালে সেঞ্চুরি তুলে নিয়েছেন রাজশাহী রয়্যালসের ওপেনার তানজিদ হাসান তামিম। বিপিএলের ইতিহাসে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এই বাঁহাতি ব্যাটার। তার শতকের ওপর ভর করেই ফাইনালে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে রাজশাহী রয়্যালস।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে রাজশাহীকে ব্যাট করার আমন্ত্রণ জানান চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে রাজশাহী। ফলে শিরোপা জিততে হলে চট্টগ্রাম রয়্যালসকে করতে হবে ১৭৫ রান।

ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে রাজশাহী। ওপেনিং জুটিতে তানজিদ হাসান তামিম ও ফারহান মিলে ৮৩ রান যোগ করেন। ঝড়ো ব্যাটিংয়ে তানজিদ একপ্রান্ত আগলে রাখলেও ৩০ বলে ৩০ রান করে আউট হন ফারহান।

দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে আরও ৪৭ রানের জুটি গড়েন তানজিদ। শরিফুল ইসলামের বলে আউট হওয়ার আগে ১৫ বলে ২৪ রান করেন উইলিয়ামসন।

এরপর পুরো ইনিংসের নিয়ন্ত্রণ নেন তানজিদ হাসান তামিম। ফিফটি পূরণের পর তিনি তুলে নেন দৃষ্টিনন্দন সেঞ্চুরি। চলতি বিপিএলে এটি তার চতুর্থ সেঞ্চুরি। একই সঙ্গে বিপিএলের ফাইনালে সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটার হিসেবে নাম লেখান তিনি। এর আগে ফাইনালে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল ও তামিম ইকবাল।

শেষ পর্যন্ত তানজিদের ইনিংস থামে ঠিক ১০০ রানে। ৬২ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি সাজানো ছিল ছয়টি চার ও সাতটি ছক্কায়। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ১১ রান। অপর প্রান্তে ৭ রানে অপরাজিত থাকেন জিমি নিশাম।

চট্টগ্রাম রয়্যালসের পক্ষে বোলিংয়ে সফল ছিলেন শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম। দুজনই দুটি করে উইকেট শিকার করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com