শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এলেন ডাকসুর সর্বমিত্র

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এলেন ডাকসুর সর্বমিত্র

পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসুর) নেতা সর্বমিত্র চাকমা। নানা সমালোচনার মুখে বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ডাকসুর এ কার্যনির্বাহী সদস্য। এখন সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ হিসেবে বলছেন, ‘এভাবে’ পদত্যাগ করলে শিক্ষার্থীদের সঙ্গে ‘প্রতারণা’ হয়ে যাবে।

শনিবার (৩১ জানুয়ারি) গণমাধ্যমকে সর্বমিত্র বলেন, শিক্ষার্থীরা চাচ্ছেন না আমি পদত্যাগ করি। তারা এটা গণবিরোধী আখ্যায়িত করছেন। এভাবে পদত্যাগ করা তাদের সঙ্গে প্রতারণা।

শিক্ষার্থীরা বলেছে, বিরোধী পক্ষের কথায় কান না দিয়ে কাজ করুন। তাই আমি আমার পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আর গঠনতন্ত্র পদত্যাগের এ বিষয় সাপোর্ট করে না।

গঠনতন্ত্রের কোন ধারা তার পদত্যাগের সিদ্ধান্তের পরিপন্থি, তা জানতে চাইলে সর্বমিত্র বলেন, পদত্যাগের বিষয়টি কোন ধারায় আছে, আমার জানা নাই।

ডাকসুর গঠনতন্ত্রের ১২ এর ‘খ ধারায় বলা হয়েছে, কার্যনির্বাহী কমিটির কোনো সদস্য বা কোনো পদাধিকারী পদত্যাগ করলে, মৃত্যুবরণ করলে অথবা পদ থেকে অপসারিত হলে, তার অবশিষ্ট মেয়াদের জন্য এখানে নির্ধারিত প্রচলিত নির্বাচন পদ্ধতির মাধ্যমে শূন্য পদটি পূরণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com