মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতাকে চারকোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ৬৫৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেনিজুয়েলার বিরোধী দলীয় প্রধান জুয়ান গুয়াইদোকে সহযোগিতা করতে তাকে গুয়াতেমালা ও হন্ডুরাসের উন্নয়ন সাহায্য থেকে প্রায় ৪ কোটি ২০ লাখ ডলার দিচ্ছে। এ অর্থের একটি অংশ স্টাফদের বেতন দিতে ব্যবহার করা হবে। অভ্যন্তরীণ নথিপত্র থেকে এ তথ্য জানা যায়।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ভেনিজুয়েলার রাজনৈতিক সংকটকে অত্যন্ত ‘তাৎপর্যময়’ হিসেবে অভিহিত করে। আর বিষয়টি যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্যেও জরুরি হয়ে দাঁড়ানোয় এ সংকট মোকাবেলায় ৪ কোটি ১৯ লাখ ডলারের তহবিল দেয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৫০ টির বেশি দেশ গুয়াইদোকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে প্রায় ৬ মাসের আন্তর্জাতিক প্রচেষ্টা সত্ত্বেও বামপন্থী নেতা নিকোলাস মাদুরো এখনো দেশটিতে ক্ষমতায় রয়েছেন।

এ বছরের গোড়ার দিকে ট্রাম্প ঘোষণা দেন, গুয়াতেমালা ও হন্ডুরাসের পাশাপাশি এল সালভাদরে যুক্তরাষ্ট্রের সকল সাহায্য বন্ধ করে দেবেন। এক্ষেত্রে সহিংসতাপূর্ণ এ তিন দেশ তাদের নাগরিকদের যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো বন্ধে কিছু না করায় তাদেরকে দায়ী করা হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, মধ্য আমেরিকার উন্নয়নে বরাদ্দ দেয়া তহবিল থেকে সরিয়ে নিয়ে গুয়াইদোকে এসব অর্থ দেয়া হচ্ছে।

তিনি বলেন, ‘প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হয়েছে যে যুক্তরাষ্ট্র এল সালভাদর, গুয়াতেমালা ও হন্ডুরাসের বিভিন্ন কর্মসূচির জন্য নতুন করে আর তহবিল বরাদ্দ দেবে না।’

তিনি বলেন, ‘গুয়াইদো সরকার, স্বাধীন সংবাদমাধ্যম ও সুশাসন, মানবাধিকার ও প্রযুক্তিগত সহযোগিতায় আমরা বিনিয়োগ করছি।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com