মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

৩ হাজার মিটার অবৈধ্য কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২০ জুলাই, ২০১৯
  • ৫৪৩ বার পড়া হয়েছে
ছবি: সংগ্রহিত

দিলীপ কুমার সাহা :

কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে বিপুল পরিমান অবৈধ্য কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার বেলা ১০ টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু সাঈদের ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে উপজেলার বড় হাওরে অভিযান চালিয়ে ওই জাল জব্দ করা হয়।

তিন হাজার মিটার অবৈধ্য কারেন্ট জালের আটককৃত আনুমানিক মূল্য ৩ লাখ টাকা বলে জানিয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা। আদালত পরিচালনা সময় উপস্থিত উপজেলার বিভিন্ন কর্মকর্তা ইউডিএফ স্থানীয় সরকার দুর্গা রানী সাহা ও আনসার বাহিনীর সদস্যরা। পরে জব্দকৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। নিকলী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু সাঈদ জানান, মৎস্য সপ্তাহের কর্মসূচীর ভিত্তিতে ভ্রাম্যমান আদালত উপজেলার বড় হাওরে এ অভিযান চালানো হয়।

এ সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অনেক জেলে জাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৩ হাজার মিটার কারেন্ট জাল আটক করেন। পরে জব্দকৃত জালগুলি উপজেলা পরিষদ চত্বরে এনে পুড়িয়ে দেওয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com