সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাকুন্দিয়া-এ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে
পাকুন্দিয়া-এ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুলতান মিয়া (৪০) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন-এর ভিটিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান মিয়া একই ইউনিয়নের মহিষকান্দা গ্রামের রেনু মিয়ার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ভিটিপাড়া গ্রামের একটি বাড়িতে কাঠের আসবাব তৈরির কাজ করছিলেন সুলতান মিয়া। বেলা ১১টার দিকে ড্রিল মেশিনের প্লাগ বৈদ্যুতিক সকেটে সংযুক্ত করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com