ডেস্ক নিউজ :
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবম শ্রেণির ছাত্রী ধর্ষণের পর হত্যা মামলার দ্বিতীয় আসামী পিয়াস মিয়া (১৮) কে চট্টগ্রাম জেলার পশ্চিম মাদার বাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
সে এই ঘটনায় মূল পরিকল্পনাকারী ও সরাসরি জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পিয়াস পাকুন্দিয়া উপজেলার চরফরাদী গ্রামের রুবেল মিয়ার ছেলে। গত ১৯ জুলাই রাতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার গন্ধারচর এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয় রিমা। সে হোসেনপুর উপজেলার হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএনএম শোভন খান জানান প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে । গ্রেফতারকৃত আসামীকে পাকুন্দিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। তাছাড়া এজাহারভুক্ত পলাতক অন্যান্য আসামীদেরও আটকের জন্য র্যাবের অভিযান চলমান রয়েছে।