মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

ভৈরবে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ৮টি কারখানা, কোটি টাকার ক্ষয়ক্ষতি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৬০৩ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :

কিশোরগঞ্জের ভৈরবে শনিবার মধ্য রাতে কমলপুরে ভয়াবহ অগ্নিকান্ডে হাজী ফুল মিয়া পাদুকা মার্কেটে পুড়ে গেছে ৮ টি পাদুকা কারখানা । এতে কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছেন ব্যবসায়ীরা । অগ্নিকান্ডে সোহেল মিয়া,কবির হোসেন,ইব্রাহিম মিয়া,মুক্তার মিয়া,আলম মিয়া,আলী মিয়া ও আল-আমিন মিয় সহ ৮টি কারখানা পুড়ে গেছে । ব্যবসাীদের দাবী ঈদকে সামনে রেখে মার্কেটে প্রতিটি কারখানায় ৭/৮ লাখ টাকার মালামাল মজুদ ছিল । এতে করে অগিনকান্ডে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে । তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি । এলাকাবাসিরা জানায় রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে হঠাৎ পাদুকা মার্কেটে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় ।

পরে ভৈরব বাজার ও নদী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনতে না পারায় পার্শ্ববর্তী আশুগঞ্জ ,কুলিয়ারচর , রায়পুরা ও কিশোরগঞ্জসহ আরো ৪টি ফায়ার সার্ভিস আগুন নেভাতে যোগ দেয় ।

স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট ২ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় । স্থানীয়রা জানায় কিছুদিন পর পর এ মার্কেটে আগুন লাগে । এ নিয়ে এ পর্যন্ত ৪ বার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । এর রহস্য উন্মোচন হওয়া দরকার বলে মনে করছেন স্থানীয়রা ।

এ বিষয়ে ভৈরব ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার জহিরুল হক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ৬টি ইউনিটের ২ ঘন্টর চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় । তবে আমরা ব্যবসায়ীদের ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছি । অগ্নিকান্ডে ব্যবসায়ীদের ১৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com