মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

নারায়ণগঞ্জের ভুলতা থেকে গ্রেপ্তার হলেন রেনু হত্যার প্রধান আসামি হৃদয়

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৪ জুলাই, ২০১৯
  • ৪৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

রাজধানীর উত্তর বাড্ডায় ‘ছেলেধরা’ সন্দেহে তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের ভুলতা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পূর্ব) এডিসি আসাদুজ্জামান রিপন।

এ বিষয়ে আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার বিকালে হৃদয় সন্দেহে রাজধানীর শাহবাগ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। তবে পরে জানা যায় তিনি আসলে হৃদয় নয় আলামিন।

গত শনিবার (২০ জুলাই) সকালে ঢাকার উত্তর পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রেনুকে ছেলেধরা সন্দেহে পি’টিয়ে হ’ত্যা করা হয়। মেয়ে তুবাকে ভর্তির জন্য ওই স্কুলে খোঁজ নিতে গিয়েছিলেন তিনি।

রেনুকে হ’ত্যার ঘটনায় শনিবার রাতে অজ্ঞাত ৪০০-৫০০ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি হ’ত্যা মামলা করেন নিহতের ভাগিনা সৈয়দ নাসির উদ্দিন টিটু।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com