মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

১২ দিনে ৮৭ জনের মৃত্যু, অবস্থার উন্নতি হওয়ার কথা জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কতা কেন্দ্র

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৪ জুলাই, ২০১৯
  • ৪২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

বাংলাদেশে বন্যার কারণে গত ১২ দিনে বিভিন্ন জেলায় মারা গেছে অন্তত ৮৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক হিসাবে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে জামালপুর জেলায়। সেখানে ২৯ জন মারা গেছে।

এছাড়া গাইবান্ধা জেলায় ১৫ জন, নেত্রকোনায় ১৩ জন এবং টাঙ্গাইল ও সুনামগঞ্জ জেলায় পাঁচ জন করে মারা যাওয়ার কথা জানানো হয়েছে। প্রাণহানি হয়েছে লালমনিরহাট, নীলফামারী, চট্টগ্রাম, কক্সবাজার, কুড়িগ্রাম, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, বগুড়া এবং ফরিদপুরে।

এসব জেলায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে পানিতে ডুবে। ১০শে জুলাই থেকে শুরু করে ২২শে জুলাই পর্যন্ত সময়ে বন্যায় পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন ৭০ জন। এছাড়া সাপের কামড়ে আট জন, বজ্রপাতে সাত জন, আর.টি.আই’য়ে আক্রান্ত হয়ে একজন এবং অন্যান্য কারণে আরো একজনের মৃত্যু হয়েছে। খবর-বিবিসি

বন্যা পরিস্থিতির উন্নতি

বন্যা পূর্বাভাস এবং সতর্কতা কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া জানান, গত সপ্তাহে ভারী বৃষ্টির কারণে যে বন্যা ছিলো সেটা বৃষ্টিপাত কমে যাওয়া খুব দ্রুত উন্নতি হচ্ছে।

তিনি বলেন, “এখন বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ব্রহ্মপুত্র নদের মধ্যভাগের জেলাগুলোতে গত তিন চার দিন ধরে পানি খুব হ্রাস পাচ্ছে, বিপদসীমার নিচেও নেমে যাচ্ছে। দুই তিনটি পয়েন্টে এখনো পানি বিপদসীমার উপরে থাকলেও তা খুব দ্রুত নেমে যাবে।”

মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের অবস্থা উন্নতির দিকে। বৃষ্টির কারণে কিছুটা স্থিতিশীল অবস্থায় পৌঁছালেও এটির আবার উন্নতি হবে বলে জানান তিনি।

মিস্টার ভূঁইয়া বলেন, ভারতের আসামে নতুন করে বৃষ্টিপাত শুরু হলেও এটা স্বল্প মেয়াদী এবং স্বল্প মাত্রায় হওয়ায় তা বাংলাদেশের বন্যা পরিস্থিতিতে তেমন কোন প্রভাব ফেলবে না। বৃষ্টির কারণে আগামী দুই-এক দিন কয়েক জায়গায় পানি বৃদ্ধি পেলেও তা আবার কমে যাবে। আগামী অগাস্টের মধ্যভাগ পর্যন্ত বড় বন্যার কোন আশঙ্কা নেই বলেও উল্লেখ করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com