নিউজ ডেস্ক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলের দক্ষিণ পাশের বাগানের (সুইজারল্যাণ্ড) শেষ প্রান্তে পাঁচ তরুণীসহ ১০ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার রাত ১টার দিকে তাদেরকে নেশাদ্রব্যসহ লেকের পাশ থেকে আটক করে প্রক্টরিয়াল টিম।
তাদের সঙ্গে জাবির ৪৫ ব্যাচের দর্শন বিভাগের ফাহিম মোকারম ছিলেন বলে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান জানিয়েছেন।
প্রক্টর বলেন, ‘সুইজারল্যান্ডের শেষ প্রান্তে বনের ভেতর কিছু ছেলে মেয়ে একত্রে গান বাজনা করছে জানতে পেরে সেখানে যাই। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক অন্তত ১০ জন শিক্ষার্থীকে আটক করি। তাদের মধ্যে ৫ জন তরুণী ছিলেন।’
I was shocked to see 1-2 people I never expected ??