শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

ইটনায় পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
  • ৬৩৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ইটনায় বন্যার পানিতে ডুবে জুয়েল ও সোহেল নামে জমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার হীরনপুর মীরারকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ইটনা সদর ইউনিয়নের হিরনপুর মীরাকান্দিতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে।

জুয়েল ও সোহেল ইটনা সদর ইউনিয়নের হিরনপুর মীরাকান্দির দিনমজুর মো. আলীম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশে জমজ দুই ভাই জুয়েল ও সোহেল খেলা করছিল। এক পর্যায়ে পাশের বর্ষার পানিতে তারা পড়ে যায়।

সকাল সাড়ে ১০টার দিকে শিশু দু’টির মা কুলসুম বেগম এক ছেলেকে বর্ষার পানিতে ভাসতে দেখে চিৎকার দেন। স্বজনেরা গিয়ে শিশুটিকে উদ্ধার করে। পরে বর্ষার পানি থেকে অপর শিশুটিকেও উদ্ধার করা হয়।

দ্রুত দু’টি শিশুকে পার্শ্ববর্তী ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, খেলা করতে গিয়ে প্রথমে একটি শিশু পানিতে পড়ে যায়। তখন অপর শিশুটি তাকে উদ্ধার করতে গিয়ে সেও পানিতে পড়ে যায়।

ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির পাশে বর্ষার পানিতে পড়ে গিয়ে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।

এদিকে জমজ শিশু দু’টির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। মা-সহ স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে এলাকার পরিবেশ।

জানা গেছে, মো. আলীম উদ্দিনের চার সন্তানের মধ্যে জুয়েল ও সোহেল সবার ছোট ছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com