শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

মাহী বি চৌধুরী ও তার স্ত্রীকে দুদকে তলব

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৪ আগস্ট, ২০১৯
  • ৪৯৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : 

যুক্তরাষ্ট্রে অর্থপাচারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রবিবার দুদক থেকে মাহী বি চৌধুরীর গুলশানের বারিধারার ঠিকানায় পৃথক দুটি চিঠি পাঠানো হয়েছে।

অভিযোগ অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদের সাক্ষর করা চিঠিতে এই দম্পতিকে ৭ আগস্ট সকাল সাড়ে ১০টায় ‍কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের মাধ্যমে জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন, এখন চিঠি পাঠালেও গত জুন থেকেই এই অভিযোগের অনুসন্ধান করছে দুদক।

সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী বি চৌধুরী মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com