রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ডিএল মেথডে হার, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, আহত ২ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত কৃষকদল নেতা মারা গেছেন নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

সাকিবকে বেআইনিভাবে কিনেছে রংপুর, জানিয়ে দিলো বিসিবি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৪ আগস্ট, ২০১৯
  • ৫৩৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : 

গত কয়েকদিন ধরে ক্রিকেট পাড়ায় সবচেয়ে আলোচিত ইস্যু-সাকিব আল হাসানের রংপুর রাইডার্সে যোগ দেয়া। বিপিএলের আসন্ন আসরকে সামনে রেখে ঢাকা ডাইনামাইটসের ক্রিকেট আইকন ক্রিকেটার এবং অধিনায়ক সাকিব আল হাসানকে দলে ভেড়ায় রংপুর রাইসার্ড। সম্প্রতি সাকিবের সঙ্গে ফ্রাঞ্চাইজিটির এ সংক্রান্ত চুক্তিও হয়ে গেছে। তবে সাকিবের এই দল বদল নিয়ম মেনে করা হয়নি বলে দাবি করে আসছিলো ঢাকা ডাইনামাইটস কর্তৃপক্ষ। এতদিন এ বিষয়ে বিসিবির সিদ্ধান্ত অপেক্ষায় ছিলেন সবাই। অবশেষে বিসিবিও জানিয়ে দিলো সাকিবকে নিয়মবহির্ভুতভাবে দলে নিয়েছে রংপুর রাইডার্স।

রবিবার (৪ আগস্ট) বিসিবিতে সংবাদ সম্মেলনে এমটিই জানিয়েছেন বিসিবি পরিচালক মাহবুব আনাম।

তিনি আরো জানান, বিপিএলের সপ্তম আসরের জন্য নতুন করে প্লেয়ার ড্রাফট হবে।

বিপিএলের গত আসরটিও হয়েছিলো ৭ দল নিয়ে। এবার আরেকটি দল বাড়ানোর চিন্তা করছিলো বিসিবি। এ নিয়ে অনেক দিন থেকে আলোচনা হচ্ছিল। অবশেষে পাকাপাকি সিদ্ধান্ত আসলো। সংবাদ সম্মেলনে মাহবুব আনাম জানান, আগামী আসটি ৮ দল নিয়েই আয়োজন করা হবে।


Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com