রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ডিএল মেথডে হার, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, আহত ২ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত কৃষকদল নেতা মারা গেছেন নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত কিশোরগঞ্জে কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কিছু মহল দেশকে ‘বন্ধুহীন’ বানাতে চায়: তারেক রহমান

যেসব এলাকায় অনির্দিষ্টকালের জন্য থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ দিয়েছে বিটিআরসি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৯৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অনির্দিষ্টকালের জন্য দিন-রাত সব সময় থ্রিজি এবং ফোরজি মোবাইল ডেটা সেবা বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি। এ বিষয়ে, মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে চিঠি পাঠিয়েছে বিটিআরসি।

আগের নির্দেশনা অনুযায়ী ওই দুই উপজেলায় রাতে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ ছিল। তখন প্রতিদিন বিকেল পাঁচটা থেকে ভোর ছয়টা পর্যন্ত থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখা সিদ্ধান্ত হয়। ফলে, নতুন নির্দেশনা আসার পর সেখানে আজ সকালে আর দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা চালু করেনি অপারেটররা।

চিঠিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই দুই উপজেলায় থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ থাকবে। তবে, সেখানে টুজি চলবে।

এর আগে, রোহিঙ্গারা যাতে মোবাইল ফোন সেবা না পায় সে বিষয়ে মোবাইল অপারেটরদের ১লা সেপ্টেম্বর এক চিঠির মাধ্যমে নির্দেশনা পাঠায় বিটিআরসি। পরে, ২রা সেপ্টেম্বর বিটিআরসির কার্যালয়ে মোবাইল অপারেটরদের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে ১৩ ঘন্টার জন্যে থ্রিজি ও ফোরজি বন্ধ রাখা এবং ওই এলাকায় নতুন করে সিম বিক্রি না করার সিদ্ধান্ত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com