রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ডিএল মেথডে হার, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, আহত ২ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত কৃষকদল নেতা মারা গেছেন নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত কিশোরগঞ্জে কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কিছু মহল দেশকে ‘বন্ধুহীন’ বানাতে চায়: তারেক রহমান

শোলাকিয়া ঈদগাহকে নিয়ে নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের কর্মসূচি ঘোষণা

মো: আল-আমীন
  • আপডেট সময় শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৯৭ বার পড়া হয়েছে
আন্দোলনের মুখে শোলাকিয়া মাঠে মডেল মসজিদ কাম ইসলামিক কালচারাল সেন্টার নির্মাণ কাজ স্থগিত রয়েছে। ছবি : হাবিবুর রহমান

কিশোরগঞ্জে এই মূহূর্তে আলোচনার কেন্দ্র-বিন্দু ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ। মানুষের মুখে মুখে, চায়ের দোকানে, বন্ধুদের আড্ডায়, আন্দোলনে, মানববন্ধনে আলোচিত বিষয় শোলাকিয়া ঈদগাহ মাঠ। এশিয়া মহাদেশে বহুল পরিচিত শোলাকিয়া ঈদগাহ মাঠ প্রশস্ত ও বড় করার নামে বিভিন্ন সময় গুঞ্জন থাকলেও এবার মাঠকে ছোট করার প্রয়াস লক্ষ করা যাচ্ছে। গত ঈদুল আযহার পর পরই হঠাৎ করেই মাঠের পশ্চিম প্রান্তে মডেল মসজিদ কাম ইসলামিক কালচারাল সেন্টার প্রকল্পটি বাস্তবায়নের জন্য এর কাজ পরিলক্ষিত হয়। কিন্তু জেলার বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ বিভিন্ন আন্দোলন ও মানববন্ধন করার পর বর্তমানে এর কাজ স্থগিত রয়েছে।

গতকাল শুক্রবার কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান রক্ষায় আন্দোলনের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শোলাকিয়া ঈদগাহ ময়দান সংলগ্ন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ এ কর্মসূচি ঘোষণা করে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে রাষ্ট্রপতি ও কিশোরগঞ্জের ছয়জন সংসদ সদস্যের সাথে সাক্ষাৎ করে শোলাকিয়া ঈদগাহের ঐতিহ্য ও মর্যাদা রক্ষার দাবির যৌক্তিকতা তুলে ধরা, এ দাবির সমর্থনে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান, স্থানীয় বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সূধীজন ও আলেম সমাজের সাথে মতবিনিময় এবং ধারাবাকিভাবে মানববন্ধন ও সভা-সমাবেশ করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহবায়ক শেখ সেলিম কবীর। এ সময় এ দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র আবু তাহের মিয়া, শিক্ষাবিদ আবু খালেদ পাঠান, সাংস্কৃতিক কর্মী আবুল এহসান অপু, মাওলানা আবুল কাশেম জিহাদী, মাওলানা ইলিয়াস আমিনী, অধ্যাপক শফিকুল ইসলাম দুলাল, কামরুল হাসান মুকুল প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, মডেল মসজিদ কাম ইসলামিক কালচারাল সেন্টার প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকারি নীতিমালা অনুযায়ী খাস জমি নির্বাচন করতে হবে। যদি খাস জমি না পাওয়া যায় সেক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক ৪০ শতাংশ জায়গা অধিগ্রহণের মাধ্যমে ক্রয় করে কমপ্লেক্স নির্মাণ করতে হবে। কিন্তু তা না করে কোন যুক্তিতে, কী স্বার্থে কে বা কারা এ রকম কান্ডজ্ঞানহীন ও অবিবেচনাপ্রসুত সিদ্ধান্ত নেবার সাহস রাখেন তা খুঁজে বের করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানানো হয়। এছাড়া কোন সভায় কাদের মাধ্যমে শোলাকিয়া ঈদগাহে মসজিদ কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি ও স্থানীয় সংসদ সদস্যদের নজরে আনারও দাবি জানানো হয় প্রশাসনের প্রতি।

সংবাদ সম্মেলনে মডেল মসজিদ কাম ইসলামিক কালচারাল সেন্টারটি শোলাকিয়া ঈদগাহের পাশের গরুর হাটে নির্মাণের জন্যও দাবি জানানো হয়। দাবি মানা না হলে আরো বৃহত্তর কর্মসুচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com