রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ডিএল মেথডে হার, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, আহত ২ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত কৃষকদল নেতা মারা গেছেন নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত কিশোরগঞ্জে কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কিছু মহল দেশকে ‘বন্ধুহীন’ বানাতে চায়: তারেক রহমান

উত্তর কোরিয়ার ২৬২ মৎসশিকারীকে আটক করেছে রাশিয়া, নিহত ১

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪২৬ বার পড়া হয়েছে

রাশিয়ার এক্সক্লুসিভ বাণিজ্যিক জোনে মাছ ধরার দায়ে উত্তর কোরিয়ার ৩টি জাহাজ আটক করেছে দেশটির সীমান্তরক্ষীরা। শুক্রবার আটককৃত জাহাজগুলোতে মোট ২৬২ জন মৎসশিকারী ছিলেন। এদের মধ্যে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। রাশিয়ান বর্ডার গার্ডের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে রাশিয়াভিত্তিক আন্তর্জাতিক সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স।

ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে জানা গেছে, আটক জেলেদের রাশিয়ার পূর্বাঞ্চলের নাখোদকা পোর্টে নিয়ে যাওয়া হয়েছে। একইসঙ্গে জাহাজগুলো থেকে ৩০ হাজার স্কুইড উদ্ধার করেছে দেশটির বর্ডার গার্ড।

বর্ডার গার্ডের পক্ষ থেকে বলা হয়, তারা প্রথমে একটি জাহাজ আটক করে। এসময় আরেকটি জাহাজ থেকে তাদের উপর গুলি চালানো হয়। ফলে তারাও পাল্টা গুলি চালাতে বাধ্য হয়। বন্দুকযুদ্ধে ঐ জাহাজের বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হয়। আহতদের মধ্যে একজন পরে মারা যায়। বিষয়টি সুরাহা করার জন্য রাশিয়ার পক্ষ থেকে উত্তর কোরিয়ার একজন কূটনীতিককে ইতিমধ্যে তলব করা হয়েছে।

উল্লেখ্য, সামুদ্রিক আধিপত্য নিয়ে দুদেশের মধ্যে অনেক আগ থেকে তর্ক-বিতর্ক চলছে। এ মাসেই ১৭ সেপ্টেম্বর জাপান সাগরে রাশিয়ার টেরিটোরিয়াল জোন থেকে ২টি উত্তর কোরিয়ান জাহাজ আটক করে দেশটির সীমান্ত বাহিনী। জুলাইতে রাশিয়ারই একটি জাহাজ আটকের ব্যাপারে পিয়ংইয়ংকে দায়ী করে মস্কো। উত্তর কোরিয়া তখন দাবি করেছিল, রাশিয়ান জাহাজটি সমুদ্র আইন লঙ্ঘন করে তাদের সীমানায় ঢুকে পড়েছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com