রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ডিএল মেথডে হার, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, আহত ২ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত কৃষকদল নেতা মারা গেছেন নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত কিশোরগঞ্জে কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কিছু মহল দেশকে ‘বন্ধুহীন’ বানাতে চায়: তারেক রহমান

অবশেষে প্রত্যাহার হচ্ছেন ভিসি নাসির উদ্দিন, ইউজিসির সুপারিশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৪০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি অধ্যাপক খোন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

একই সঙ্গে তার বিরুদ্ধে তোলা বিভিন্ন অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে ভিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থার সুপারিশসহ মোট তিনটি সুপারিশ করা হয়েছে।

ইউজিসির পরিচালক (জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ) ড. শামসুল আরেফিন সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ২৩ সেপ্টেম্বর মন্ত্রণালয় চিঠি পাওয়া পর পরদিন ২৪ সেপ্টেম্বর ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আলমগীরকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য চারজন হলেন- ইউজিসির সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, সদস্য অধ্যাপক ড. সাজ্জাত হোসেন, ইংলিশ পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয়) মো. কামাল হোসেন এবং আইন শাখার উপপরিচালক মৌলি আজাদ।

কমিটি দায়িত্ব পাওয়ার পর ২৫ সেপ্টেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয় এলাকায় সরজমিন পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে সেখানে দুইদিন অবস্থান করেন এবং ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) ঢাকা ফিরে এসে ওই দিনই তদন্ত প্রতিবেদন তৈরি করে ইউজিসির কাছে জমা দেন।

তদন্ত প্রতিবেদনে ভিসি খোন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে তিনটি সুপারিশ করা হয়। সেগুলো হলো- ভিসি খোন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে যে সকল অভিযোগ উঠেছে তার প্রমাণ হয়েছে, তিনি (ভিসি খোন্দকার নাসির উদ্দিন) বিশ্ববিদ্যালয় পরিচালনায় যোগ্য নয়, তাই তাকে ভিসি পদ থেকে সরিয়ে দেয়া এবং তার বিরুদ্ধে আনা বিভিন্ন অপরাধ প্রমাণিত হওয়া সেসব বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণ।

কমিটির সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম বলেন, আমরা দ্রুততার সাথে তদন্ত শেষ করেছি। যেহেতেু ওই বিশ্ববিদ্যালয়ে একটি অস্থিতিশীল পরিস্থিত তৈরি হয়েছে, শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় রয়েছে -এ সকল বিষয় বিবেচনা করে আমরা দ্রুততার সাথে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি।

তিনি আরও বলেন, আমাদের কাছে মনে হয়েছে বর্তমান ভিসি (খোন্দকার নাসির উদ্দিন) একজন দায়িত্বহীন, দুর্নীতিবাজ, অনিয়মকারী ওনৈতিক স্খলনজনিত অপরাধ করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com