সোমবার, ২৫ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে ৮৮পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে ১জন আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৫৩৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদরের নতুন জেলখানা মোড় এলাকায় ৮৮পিস ইয়াবাসহ মো. আজহারুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প।

সোমবার (৪ নভেম্বর) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার নতুন জেলাখানা মোড় এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

মাদক ব্যবসায়ী মো. আজহারুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার বুরুঙ্গারচর গ্রামের মো. সিদ্দিক হোসেনের ছেলে। সে অনেকদিন যাবত ইয়াবা ব্যবসার সাথে জড়িত রয়েছে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, সোমবার (৪ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার নতুন জেলাখানা মোড় এলাকায় তারা অভিযান পরিচালনা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ ঘটনায় ইয়াবা ব্যবসায়ী মো. আজহারুল ইসলামের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com