সোমবার, ২৫ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভৈরবে পায়ের মোজায় মিললো ২৬ লক্ষাধীক টাকার পাউন্ড ও রিয়েল

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৬৫৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন থেকে ২৬ লাখ ৮হাজার ৭শ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ রাসেল শেখ নামে এক পাচারকারীকে (হুন্ডি ব্যবসায়ী) গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ । আটকৃত রাসেল শেখ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাকুরতিয়া গ্রামের দিদার শেখের পুত্র বলে জানা গেছে । এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

পুুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী আন্তঃনগর ট্রেনটি আজ মঙ্গলবার দুপুরে ভৈরব রেলওয়ে ষ্টেশনে পৌছলে পুলিশ মাদক বিরাধী অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশিকালে পায়ের মোজায় বেধে রাখা বিপুল পরিমাণ ইংল্যান্ডের পাউন্ড ও সৌদির রিয়াল উদ্ধার করা হয় । যা বাংলাদেশী টাকায় ২৬ লাখ ৮ হাজার ৭শ টাকার সমপরিমান । গ্রেফতারকৃত রাসেল জানায় সিলেটের ১টি বাসা থেকে ১ ব্যক্তি তাকে ওইসব মুদ্রা দিয়েছে । সে মুদ্রাগুলো ঢাকায় তার গ্রামের জৈনক আমিনুল ইসলামের কাছে পৌছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল । আমিনুলই মুদ্রা আনার জন্য তাকে সিলেটে পাঠিয়েছিল।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদাউস আহমেদ বিশ্বাস সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com