রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ডিএল মেথডে হার, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, আহত ২ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত কৃষকদল নেতা মারা গেছেন নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত কিশোরগঞ্জে কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কিছু মহল দেশকে ‘বন্ধুহীন’ বানাতে চায়: তারেক রহমান

ইমরান খানকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৫৪২ বার পড়া হয়েছে

পাকিস্তানের বিরোধী দলের নেতারা প্রধানমন্ত্রী ইমরান খানকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। বৃহস্পতিবার এই গণসমাবেশ থেকে প্রধানমন্ত্রী ইমরানকে পদত্যাগের জন্য দু’দিন সময় বেধে দেয়া হয়। ডানপন্থি জামিয়াত উলেমা-ই-ইসলাম ফজলের নেতা মাওলানা ফজলুর রেহমান আজাদি মার্চ নামের এই বিশাল সমাবেশের নেতৃত্ব দিচ্ছেন। এই সমাবেশের সপ্তম দিন বৃহস্পতিবার এই নেতা ইমরান খানের পদত্যাগ দাবি করেন।

তিনি বলেন, ২০১৮ সালের সাধারণ নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতায় এসেছে ইমরানের দল। হাজার হাজার মানুষ ওই বিক্ষোভে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার রাতে ওই বিক্ষোভে দেয়া এক বক্তৃতায় মাওলানা ফজলুর রেহমান বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান যদি পদত্যাগ করতে না চান তবে সরকারি দলের প্রতিনিধিদের আলোচনার জন্য আসার কোনো প্রয়োজন নেই।

তিনি বলেন, আমাদের কাছে আসার কোনো দরকার নেই। যখন আপনারা আমাদের কাছে আসবেন তখন অবশ্যই ক্ষমতা ছেড়ে দেয়ার উদ্দেশ নিয়েই আসতে হবে। আপনারা একেবারে শেষ সীমানায় পৌঁছে গেছেন। এখন আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে, আপনারা ক্ষমতায় থাকবেন নাকি সাধারণ জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দেবেন।

অপরদিকে, বিরোধী রাহবার কমিটি বলছে, তারা সরকারের ওপর চাপ বৃদ্ধি করবে। জামিয়াত উলেমা-ই-ইসলাম ফজলের নেতা আকরাম খান দুররানি বলেন, আজাদি মার্চ নতুন দিকে যাবে। তিনি বলেন, দলের নেতা কর্মীরা স্থির করেছেন যে তারা এভাবেই সমাবেশ চালিয়ে যাবেন। প্রয়োজনে তারা তিন মাস সড়কেই অবস্থানের ইচ্ছা পোষণ করেছেন।

পাকিস্তান পিপলস পার্টির নেতা ফারহাতুল্লাহ বাবর বলেছেন, বিরোধীরা সরকারকে চাপে রেখেছে। আর এই আজাদি মার্চ হচ্ছে প্রথম পদক্ষেপ।

ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে সরকারি দলের প্রতিনিধি হিসেবে মাওলানা ফজলুর রেহমানের সঙ্গে তার বাসভবনে সাক্ষাত করেছেন পাঞ্জাবের বিধানসভার স্পিকার চৌধুরী পারভেজ এলাহি। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে কি করা যায় সে বিষয়েই আলোচনা করেছেন তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com