সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হঠাৎ মিথিলার নতুন চমক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৬৩০ বার পড়া হয়েছে

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী মিথিলা ও নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির অন্তরঙ্গ ছবি ভাইরাল হওয়ার পর থেকে তাকে খুঁজে ফিরেছে তার ভক্তরা। এই ঘটনার পর অনেক তারকায় মিথিলার পাশে দাঁড়িয়েছেন। এই ঘটনার প্রতিবাদে মিথিলার স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসের প্রশংসা করেছিলেন কলকাতার নির্মাতা সৃজিত।

এদিকে গত সোমবার থেকে নিজেকে আড়াল করেই রেখেছিলেন মিথিলা। কয়েকদিন পর আজ শুক্রবার হঠাৎ করেই দেখা মিললো তার। কলকাতার নির্মাতা সৃজিতের সেলফিতেই দেখা দিলেন এই অভিনেত্রী।

আজ ৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় সৃজিত তার ফেসবুক পেইজে একটি সেলফি প্রকাশ করেন। যেখানে দেখা যাচ্ছে ভারতের এক ঝাঁক তারকাকে। একটা ছবিতে মিথিলার পাশে দাঁড়িয়ে ভারতের ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান খ্যাতিমান ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি।

সেই ছবিতে আরও দেখা যাচ্ছে নায়ক যিশু সেন গুপ্ত, পরমব্রত, আবির চ্যাটার্জি, কলতার নায়িকা প্রিয়াঙ্কাসহ আরও অনেককে। এতো তারকাদের মধ্যমনি যেনো মিথিলা। ছবিতে হাসিমাখা মুখে পোজ দিয়েছেন তিনি। আর সেলফিটা আপলোড হওয়ার সাথে সাথে সবার নজর পড়েছে মিথিলার দিকেই।

এদিকে সবাই মন্তব্য করছেন মিথিলাকে নিয়ে। একজন লিখেছেন, ‘মিথিলাকে সুন্দর লাগছে অনেক।’ আরেকজন লিখেছেন, ‘শুভকামনা রইলো মিথিলা আপুর জন্য।’

এদিকে আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। এই উৎসব থেকেই সেলফি শেয়ার করেছেন শ্রীজিত। উৎসব চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com