বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড
কিশোরগঞ্জ
ভৈরবে শহর পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

ভৈরবে শহর পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

কিশোরগঞ্জের ভৈরবে শহর পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচী পালন করা হয়েছে। তারুণ্যে উৎসব-২৫ উযযাপনের অংশ হিসেবে পৌরসভার পক্ষ থেকে এ কর্মসূচীর আয়োজন করা হয়। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”-স্লোগানে আজ

বিস্তারিত

ভৈরবে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জলাশয় পরিষ্কার কর্মসূচী

ভৈরবে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জলাশয় পরিষ্কার কর্মসূচী

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”-স্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জের ভৈরবে জলাশয় পরিষ্কার শুরু হয়েছে। আজ রোববার দুপুর ৩টার দিকে উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে পৌর শহরের বাল্লা বিল পরিষ্কার

বিস্তারিত

হোসেনপুরে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ২৪/২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত।

হোসেনপুরে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ২৪/২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ডি এস মধ্য পাড়া এলাকাবাসীর  উদ্যোগে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা  অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার  (২৬ জানুয়ারি) বিকালে উৎসবমুখর পরিবেশে উপজেলার শাহেদল ডি এস  মাদ্রাসা  মাঠে

বিস্তারিত

তাড়াইলে ইলেকট্রিক তার থেকে পাট বোঝাই ট্রাকে আগুন! ৩ লাখ টাকার ক্ষতি

তাড়াইলে ইলেকট্রিক তার থেকে পাট বোঝাই ট্রাকে আগুন! ৩ লাখ টাকার ক্ষতি

কিশোরগঞ্জের তাড়াইলে ইলেকট্রিক তার থেকে পাট বোঝাই একটি ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় সাড়ে তিন লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় তাড়াইল

বিস্তারিত

হোসেনপুরে কালের বিবর্তনে হারিয়ে গেছে হ্যাজাক লাইট

সত্তর কিংবা আশি’র দশকে রাতের আঁধার আলোকিত করতে বিয়ে বাড়ি,ধর্মসভা, নাটক ,যাত্রাগানসহ গ্রামীণ বিভিন্ন আচার অনুষ্ঠানে বড় পরিসরে আলোর একমাত্র উৎস ছিল ‘হ্যাজাক লাইট’। কালের বিবর্তন ও প্রযুক্তির ছোঁয়ায় বৈদ্যুতিক

বিস্তারিত

আদর্শবান সাংবাদিকদেরকে সার্বিক সহযোগিতা করতে হবে: ওসি সাব্বির রহমান

আদর্শবান সাংবাদিকদেরকে সার্বিক সহযোগিতা করতে হবে: ওসি সাব্বির রহমান

ইংরেজি দৈনিক দ্যা ডেইলি কান্ট্রি টুডে’র উপজেলা প্রতিনিধি জুবায়ের আহমাদ জুয়েল তাড়াইল উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক নির্বাচিত হওয়ায় শুকরানা মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধা ৬টায় উপজেলার

বিস্তারিত

কিশোরগঞ্জে ট্রাফিক কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জে ট্রাফিক কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কার্যালয়ের স্থাপনা ও নথিপত্রসহ আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনা তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) আনুমানিক ভোর

বিস্তারিত

নিকলীর হাওর থেকে হাইব্রিড আর বহুজাতিকের দাপটে হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির ধান

নিকলীর হাওর থেকে হাইব্রিড আর বহুজাতিকের দাপটে হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির ধান

কিশোরগঞ্জের নিকলীর হাওর থেকে বহুজাতিক কোম্পানির বাণিজ্যের দাপটে হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির ধান। এখন আর হাওরে দেশি জাতের বোরো ধানের আবাদ হয় না। দুই যুগ আগেও বন্যার হাত থেকে রক্ষা

বিস্তারিত

নিকলীতে কয়েন নিয়ে বিপাকে ব্যবসায়ী

নিকলীতে কয়েন নিয়ে বিপাকে ব্যবসায়ী

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় প্রচলিত এক ও দুই টাকার কয়েন নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। কেনাকাটা কিংবা যে কোনো লেনদেনের ক্ষেত্রে এই কয়েনগুলো কেউই নিতে চায় না। অথচ আইন অনুযায়ী বিনিময়ের সময়

বিস্তারিত

চলতি মৌসুমে অস্বাভাবিকভাবে ফুলকপির দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চাষিরা। মৌসুমের শুরুতে প্রতি কেজি ফুলকপি ৭০-৮০ টাকায় বিক্রি হলেও বর্তমানে কৃষক পর্যায়ে তা নেমে এসেছে দুই থেকে তিন টাকায়। তাড়াইল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় সবজি ফসলের লক্ষ্যমাত্রা ছিল ৮৩০ হেক্টর, আবাদ হয়েছে ৮৪০ হেক্টর জমিতে। এর মাঝে ৩২ হেক্টর জমিতে ফুলকপি ও ২৬ হেক্টর জমিতে বাধাকপি আবাদ করা হয়েছে। অনুকূল পরিবেশে রোগবালাই কম থাকায় ফলন ভালো হয়েছে। ফলে অতিরিক্ত সরবরাহের কারণে দাম কমে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত উৎপাদনের কারণে বাজারে ফুলকপির সরবরাহ বেড়ে গেছে। এতে চাষিরা তাদের উৎপাদন খরচও তুলতে পারছেন না। অনেক চাষি বাধ্য হয়ে লোকসানের মধ্যেই ফুলকপি বিক্রি করছেন। প্রান্তিক কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বীজ, সার, কীটনাশক, শ্রমিকের মজুরি এবং পরিবহণ খরচ বৃদ্ধির ফলে উৎপাদন খরচ গত বছরের তুলনায় অনেকটাই বেড়েছে। মূল্য কমে যাওয়ায় কৃষকরা তাদের পুঁজি হারাবার শঙ্কায়ও রয়েছেন। সরেজমিন দেখা যায়, প্রতিদিন ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত তাড়াইল সদর বাজার মাদরাসা মার্কেট আড়তে পাইকারি সবজির বাজার বসে। সেখানে প্রতিদিন প্রায় লাখ টাকার ফুলকপি কেনাবেচা হয়। দিনের প্রথম প্রহরেই বিভিন্ন এলাকা থেকে ফুলকপি নিয়ে চাষিরা বাজারে ভিড় জমান। তারা ভ্যানে করে ক্রেতাদের সামনে সাজিয়ে রাখেন, কিন্তু দাম নিয়ে তাদের মধ্যে হতাশা স্পষ্ট। দাম এতটাই কমে গেছে যে, কৃষকেরা বাধ্য হয়ে উৎপাদন খরচের চেয়েও কম দামে ফুলকপি বিক্রি করছেন। আর অতিরিক্ত সরবরাহের কারণে পাইকারি ব্যবসায়ীরাও দাম কমিয়ে দিয়েছেন। উপজেলার দিগদাইড় ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ফুলকপি চাষি সুমন মিয়া বলেন, আজ ২০০টা ফুলকপি এনেছি কিন্তু পাইকারি ব্যবসায়ীরা দাম বলছেন মাত্র ২ টাকা করে। অনেক দামাদামির পর বাধ্য হয়ে আড়াই টাকায় বিক্রি করেছি। ভালো দামের আশায় ভোরে আড়তে এসেছিলাম কিন্তু ভ্যানভাড়াও উঠল না। তিনি আরও বলেন, এখন দাম এতটাই কম যে, উৎপাদন খরচই উঠছে না। মৌসুমের শুরুতে ভালো দাম পেলেও এখন দুশ্চিন্তায় দিন কাটছে। এত কষ্ট করে চাষ করেও লোকসান গুনতে হচ্ছে। পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলার গগডা গ্রামের চাষি রামিম মিয়া বলেন, আমার জমিতে ফুলকপির আবাদে প্রতিটি কপিতে চার থেকে সাত টাকা খরচ হয়েছে। অথচ বাজারে বিক্রি করতে গিয়ে পাচ্ছি দুই থেকে তিন টাকা। আমাদের আসলও উঠছে না। তাড়াইল সদর বাজার মাদরাসা মার্কেট আড়তের পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেল, সরবরাহ এত বেশি যে, তারা সব কপি কিনতে পারছেন না। তারা বলেন, আমরা সারা জেলায় কপি সরবরাহ করি। তবে বাজারে অতিরিক্ত সরবরাহ থাকায় দাম কম। চাষিদের জন্য বিষয়টি কষ্টের। তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিকাশ রায় জানান, একসঙ্গে একই ধরনের চাষাবাদের পরিবর্তে কৃষকদের পরিকল্পিতভাবে চাষাবাদ করা উচিত। পাশাপাশি ফসল উৎপাদনে বৈচিত্র্য নিয়ে আসতে হবে। শুরুতে ভালো দামে ফুলকপি বিক্রি হওয়ায় কৃষকেরা লাভবান হয়েছিলেন। ফুলকপির আবাদ বেশি করায় সরবরাহ বেড়ে গেছে এবং দাম কমে গেছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি, তারা যেন বিভিন্ন ধরনের ফসল চাষ করেন। এতে বাজারে ভারসাম্য আসবে এবং কৃষকেরা ভালো দাম পাবেন।

তাড়াইলে ফুলকপির কেজি ৩ টাকা, কৃষকের মাথায় হাত

চলতি মৌসুমে অস্বাভাবিকভাবে ফুলকপির দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চাষিরা। মৌসুমের শুরুতে প্রতি কেজি ফুলকপি ৭০-৮০ টাকায় বিক্রি হলেও বর্তমানে কৃষক পর্যায়ে তা নেমে এসেছে দুই থেকে

বিস্তারিত

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com