সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জের সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি

আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে হয়েছে ১৭৫১ মার্কিন ডলার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮
  • ৮৪৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
গেল অর্থবছরের চেয়ে ২০১৭-১৮ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে। গেল অর্থ বছর মাথাপিছু জাতীয় আয় ছিল ১ হাজার ৬০২ মার্কিন ডলার । ২০১৭-১৮ অর্থবছরে তা বেড়ে ১ হাজার ৭৫১ মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০১৭-১৮ অর্থবছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন তুলে ধরতে গিয়ে এ তথ্য জানান।
সচিব বলেন, ‘২০১৭-১৮ অর্থবছরে মোট রপ্তানির পরিমাণ ৪১ দশমিক ০১ বিলিয়ন মার্কিন ডলার এবং ও রপ্তানি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৭৫।’
তিনি বলেন, ‘পূর্ববর্তী অর্থবছরের চেয়ে ২০১৭-১৮ অর্থবছরে রাজস্ব আদায় ১৪ দশমিক ৮ শতাংশ বেশি। ২০১৭ সালে দেশে দারিদ্র্যের হার ছিল ২৩ দশমিক ১ শতাংশ, যা ২০১৮ সালে কমে হয়েছে ২১ দশমিক ৮ শতাংশ।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে হয়েছে ১৭৫১ মার্কিন ডলার"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com