সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

নায়িকা মৌসুমীর জন্মদিন আজ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮
  • ৬০২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
চলচ্চিত্র নায়িকা মৌসুমীর জন্মদিন আজ ৩ নভেম্বর। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে চিত্র জগকে এসে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এরপর দীর্ঘ সময় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন এই নায়িকা। অভিনয় করেছেন বহু ব্যবসা সফল ছবিতে।
সালমান শাহ থেকে শুরু করে ফেরদৌস, রিয়াজ, মান্নাসহ অনেক নায়কের সঙ্গেই সফলতার সঙ্গে অভিনয় করেছেন তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে নারগিস আক্তারের ‘মেঘলা আকাশ’, চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’ এবং মোস্তফা কামাল রাজের ‘তারকাঁটা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।
এদিকে জন্মদিনের অনুষ্ঠানে বিশেষ চমক থাকবে জানান মৌসুমী। চমকটি কি তা এখনই বলতে চান না। মৌসুমীর ভাষ্য, আমার একটি বিষয় নিয়ে দীর্ঘদিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা অবশেষে পূরণ হতে যাচ্ছে এবারের জন্মদিনে। সাংবাদিকদের সামনে সেই স্বপ্নপূরণের গল্প শোনাবো।আজকের জন্মদিনে এটাই হবে আমার উপহার।
এছাড়া আজ বিকালে মৌসুমী তার ফ্যান ক্লাবের আয়োজনে ভক্তদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন।
, ভক্তদের নিয়ে বিশেষ আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে আছেন তানজিনা সুলতানা। তানজিনা মৌসুমী ভক্তদের জন্য বিশেষ এক প্রতিযোগিতার আয়োজন করেছেন। প্রিয়দর্শিনী মৌসুমী ফ্যান ক্লাব, হৃদয়ের রাণী প্রিয়দর্শিনী মৌসুমী ও টিম মৌসুমী নামক ফ্যান পেজে লেখা পাঠানোর মাধ্যমে এবং তা বাছাই করে দশজন সেরা লেখককে নির্বাচিত করা হবে বলে। বিজয়ীরা পুরস্কার হিসেবে পাবেন সেরা দশজন মৌসুমী লেখক পুরস্কার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com