রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গত দশ বছরের উন্নয়নের বিচার করবে জনগণ: প্রধানমন্ত্রী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮
  • ৬০৭ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট

গত দশ বছরের উন্নয়নের বিচারের ভার জনগণের ওপর ছেড়ে দিলাম। তারাই এর বিচার করবে।   আমরা এখন রাজনৈতিক কূটনীতি নয়, অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিচ্ছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চামড়াজাত পণ্য নিয়ে ৩ দিনের বৈশ্বিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে  এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচনে জিতলে রাজশাহী ও চট্টগ্রামে আরও দু’টি শিল্পনগরীর পাশাপাশি আলাদা শিল্পপার্ক নির্মাণ করব আমরা।

এ সময় বৈশ্বিক চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদনে সকল  ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের  রফতানি বাড়াতে হলে কোন দেশে কীসের  চাহিদা রয়েছে তা খুঁজে বের করতে হবে। তাহলেই  বাংলাদেশ লাভবান হবে। আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন তারাও অনেক টাকার মালিক হতে পারবেন। সরকার হিসেবে অামাদের দায়িত্ব আপনাদেরকে সুযোগ সৃষ্টি করে দেয়া। বাজার খুঁজে দেওয়া। আমরা সেই চেষ্টাই করে যাব।

তিনি আরও বলেন, চামড়া শিল্প বিরাট সম্ভাবনাময় একটি  শিল্প। এ শিল্পকে  বিকাশের জন্য আমরা সাভারে ট্যানারি শিল্প নগরী গড়ে তুলেছি। সেখানে এখন প্রায় ১১৫টি ট্যানারি শিল্প কাজ করছে। পশুর চামড়া সংরক্ষণে সময় খেয়াল রাখতে হবে যেন চামড়া নষ্ট না হয়।

প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে আমাদের হাইকমিশনার এবং যারা অ্যাম্বাসেডর আছেন তাদেরও দায়িত্ব সে দেশে কোন কোন পণ্য চাহিদা রয়েছে তা খুঁজে বের করা। এ খবরটি সরকার ও ব্যবসায়ীদের জানান, তাহলে ব্যবসায়ী এবং সরকার মিলে পদক্ষেপ নেবে। আবারও যদি ক্ষমতায় আসতে পারি তাহলে চট্টগ্রাম এবং রাজশাহীতে আরও দুটি ট্যানারি শিল্প গড়ে তুলব।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com