শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন তারা : কাদের

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮
  • ৬৮৯ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  বলেন,জাতীয় ঐক্যফ্রন্ট-বিএনপি নেতারা অনেক  আক্রমণাত্মক কথা বলছেন।  দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন তারা।

আজ বৃহস্পতিবার সকালে  রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত এক  সেমিনারে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের  আরো বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতারা বিভিন্ন জায়গায় আক্রমণাত্মক মন্তব্য করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।

তারা বলছেন,  সংসদ নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে ৩শ’ থেকে ৪শ’ নেতা-কর্মী অবস্থান করবে। আমরাও যদি একইভাবে আমাদের নেতা-কর্মীদের  ভোট  কেন্দ্রে অবস্থান নিতে বলি, তাহলে কি গৃহযুদ্ধ হবে?

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডা. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের অন্যান্য নেতাদের এক কোনো  দাম নেই, বিএনপি তাদের  ইচ্ছে মতো ব্যবহার করছে বলেও মন্তব্য করেন  কাদের।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলবদলের রাজনীতির কোনো চমক আছে কি না, এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ঘোড়াবদলের যে রাজনীতি, এটা গণতান্ত্রিক দেশগুলোয় নতুন কোনো বিষয় নয়। কে কোন দিকে অবস্থান নেবে, তা আগে থেকে বলা মুশকিল।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেছেন , নেত্রীর নির্দেশ পেলে, নেত্রী একটু সবুজ সংকেত দিলেই আওয়ামী লীগে যোগ দিতে সারাদেশ থেকে বিএনপির নেতা-কর্মীদের ঢল নামবে। তখন সেইফখরুল ইসলাম সেই ঢল ঠেকাতে পারবেন না।নেকেই আওয়ামী লীগে যোগ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু আমরা এখনো নেত্রীর ক্লিয়ারেন্স পাইনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com