রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা-১৭ আসন থেকেই নির্বাচন করছেন চিত্রনায়ক ফারুক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮
  • ৯৪৩ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট

সব আশঙ্কা দূরে ঠেলে অবশেষে আওয়ামী লীগ থেকে আগামী নির্বাচনের চূড়ান্ত মনোনয়ন পেলেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। শুক্রবার সকালে এ বিষয়ে দলের পক্ষ থেকে নিশ্চিত হয়েছেন বলে জানান ফারুক।

এরআগে গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসন থেকে নায়ক ফারুক আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু সেই আসন থেকে দলের পক্ষে তাকে মনোনয়ন না দিয়ে ঢাকা-১৭ আসন থেকে আসন্ন জাতীয় নির্বাচনে যৌথভাবে লড়াইয়ের টিকেট পান।

এই আসন থেকেও শেষ পর্যন্ত মনোনয়ন না পাওয়ার আশঙ্কা করছিলেন কেউ কেউ। তবে সব আশঙ্কা দূর করে অবশেষে ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের পক্ষে লড়াইয়ের চূড়ান্ত মনোয়ন পেলেন ফারুক।
এমন খবরে উচ্ছ্বসিত এই অভিনেতা। তিনি বলেন, আমি জানতাম নেত্রী আমার উপর আস্থা রাখবেন। আমার বিশ্বাস সত্য হলো। আজ সকালে দলের পক্ষে নানক সাহেব ও ওবায়দুল কাদের(আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) আমাকে ফোন দিয়ে ঢাকা-১৭ আসনে মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করলেন। পার্টি অফিস থেকে মনোনয়নের চিঠি সংগ্রহ করতে বললেন।

রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেকের কিছু অংশ নিয়েই ঢাকা-১৭ আসন গঠিত।

ওই আসন থেকে ২০০৮ সালে নির্বাচনে জয়ী হয়েছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ। ২০১৪ সালে নির্বাচনে জয় পেয়েছিলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এস এম আবুল কালাম আজাদ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com