বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাত বছরে ৭ হাজারের বেশি শিক্ষার্থী প্রাণ হারিয়েছে সড়কে হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬ টিতে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাই কোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, দিনক্ষণ চূড়ান্ত হয়নি দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে একটি দোকানে আগুনে পুড়ে ছয় বাংলাদেশির মৃত্যু ইরাক থেকে আসা ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী

ফখরুলের গাড়ি বহরে হামলার ঘটনায় নির্বাচন কমিশন বিব্রত: সিইসি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮
  • ৩৯৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

একাদশ সংসদ নির্বাচনী প্রচারণার প্রথমদিনেই সহিংসতা ও হামলার ঘটনা বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িতে হামলায় ঘটনায় আমরা বিব্রত। একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

আজ বুধবার সকালে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল অব. শাহাদাত হোসেন চৌধুরী।

কেএম নূরুল হুদা বলেন, এই নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতাপূর্ণ। কিন্তু প্রতিযোগিতা যেন কোনো অবস্থাতেই সহিংসতায় পরিণত না হয় সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে।

সিইসি আরো বলেন, একটা মানুষের জীবন সব নির্বাচনের চেয়ে অনেক মূল্যবান। ৩০০ আসনের নির্বাচনের চেয়ে মানুষের জীবন অনেক বেশী মূল্যবান। এই সহিংসতা ও জীবনহানি আমাদের কোনভাবেই কাম্য হতে পারে না।

এসময় তিনি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আহ্বান ও অনুরোধ রাখেন যেন কেউ কারো প্রচার প্রচারণায় প্রতিবন্ধকতার সৃষ্টি না করেন। সবাইকে সহনশীলতা বজায় রাখার জন্য আহবান জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com