শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী

‘বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠন’-এর দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে তাড়াইল উপজেলা সদরে পদযাত্রা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিএনজি স্ট্যান্ডসংলগ্ন খোলা জায়গায় এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

পদযাত্রায় উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ড. আতিক মোজাহিদ এমপি, কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, নাহিদ হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

পথসভায় সারজিস আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে মানুষের যে আশা-আকাঙ্ক্ষা ছিল, তার অনেক কিছুই এখনো বাস্তবায়িত হয়নি। শিক্ষার্থীদের চাকরিতে বৈষম্য দূর করা এবং সুযোগের সমতা নিশ্চিতের দাবিও এখনো পূরণ হয়নি বলে অভিযোগ করেন তিনি। জুলাইয়ের চেতনা বাস্তবায়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য বলেও জানান তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের অপূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি এবং জুলাইকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টার প্রতিবাদ জানাতেই তাদের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি। রাজনৈতিক মহল ও আমলাতন্ত্রের একটি অংশ জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে দুর্বল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

বক্তব্যের একপর্যায়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “প্রিয় তারেক রহমান, কিশোরগঞ্জের ফজা পাগলাকে (সংসদ সদস্য ফজলুর রহমান) থামান।”

তিনি আরও অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনার বিপরীতে দেশের বিভিন্ন স্থানে দখলবাজি, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের ঘটনা ঘটছে। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি। জনগণ ন্যায়বিচার, সুশাসন ও বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছে।”

যুগ্ম সদস্য সচিব ড. আতিক মোজাহিদ এমপি বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ, রাষ্ট্রীয় সংস্কার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই জাতীয় নাগরিক পার্টি কাজ করছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে এনসিপি জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে বলেও জানান তিনি। এ সময় তিনি তরুণদের দেশ গঠনের রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মহিউদ্দিন মাসুদের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব শেখ কাউসার হোসেনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক শেখ খাইরুল কবির, সদস্যসচিব আরিফুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

সভা শেষে কেন্দ্রীয় নেতারা আগামী তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে কিশোরগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে উপস্থিত নেতাকর্মীদের সামনে পরিচয় করিয়ে দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com