মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় নামলেন পর্দার তারকারা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮
  • ৬৫৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরুর তৃতীয় দিনে আজ বৃহস্পতিবার জাতীয় শহীদ মিনারে এসেছিলেন শোবিজ অঙ্গনের তারকারা। আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ভোটারদের নৌকা মার্কায় ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন হাসান ইমাম-রোকেয়া প্রাচী ও জ্যোতিকা জ্যোতিরা।

শহীদ মিনারের এ আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেতা সৈয়দ হাসান ইমাম, রাইসুল ইসলাম আসাদ, জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, তানভীন সুইটি, শমী কায়সার, তারিন, বাঁধন, চিত্রনায়ক শাকিল খান, গায়ক এস ডি রুবেল, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়িকা নূতন, অরুণা বিশ্বাস, নায়ক সায়মনসহ আরও অনেক শিল্পী-কলাকুশলীরা।

রোকেয়া প্রাচী বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। আওয়ামী লীগের শাসনামলে যে উন্নয়ন হয়েছে দেশের তার ধারাবাহিকতা ধরে রাখতে আমাদেরকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আমরা চাইনা দেশবিরোধী বা স্বাধীনতা বিরোধীরা আবার ক্ষমতায় বসুক। দেশকে পিছিয়ে দিক। সেজন্য সবাই মিলে একযোগে নৌকা প্রতীকের হয়ে কাজ করতে হবে।’

অভিনেতা হাসান ইমাম বলেছেন, ‘এখানে নৌকার প্রচারণায় এসেছি। মনে প্রাণে চাচ্ছি দলটি যেন আবারও ক্ষমতায় আসতে পারে এবং উন্নয়নের ধারবাহিকতা বজায় থাকে।’

অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াসেফ ওসমানসহ আরও অনেকে।

উল্লেখ, বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০ শে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com