সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ পাকুন্দিয়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নওগাঁয় খাড়ির পানিতে ডুবে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

ভৈরবে মহান বিজয় দিবস উদযাপন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮
  • ৫৯৬ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ, ভৈরব
কিশোরগঞ্জের ভৈরবে দিন ব্যাপি কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে আজ রবিবার ভোরের আলো ফোটার সাথে সাথে শুরু হয় উপজেলা প্রশাসনের দিনব্যাপি বিভিন্ন কর্মসূচী।
এ উপলক্ষে ভোর ৬টা ৪০মিনিটে ৩১বার তোপধ্বণির পর ঢাকা সিলেট মহাসড়কের দুর্জয় চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতি ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, পুলিশ প্রসাশন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, স্থানীয় আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ভৈরব-কুলিয়ারচরের সাংসদ আলহাজ্ব নাজমুল হাসান পাপন পুষ্পস্তবক অর্পণে অংশ নেন। এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব সায়দুল্লাহ মিয়াসহ স্থানীয় আওয়ামী নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পানাউল্লার চর বধ্যভ’মিতেও ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানো হয় ।

পরে সকাল নয়টায় শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্তির মাধ্যমে শুরু হয় কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন কর্মসূচী। এত অংশ নেন পুলিশ, বিএনসিসি, আনসার ভিডিপি,বেসামরিক বাহিনী, বাংলঅদেশ স্কাউট, রোভার স্কাউট ফায়ার সার্ভিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানে অতিথি হিসেবে প্যারেড পরিদর্শন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ইসরাত সাদমীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দীন ও ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান।
অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেন আয়োজকরা।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্টেডিয়ামের গ্যালাড়িতে হাজারো দর্শকের উপস্থিতিতে প্রতিযোগিতা মূলকভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে শুরু হয় নাচ, গান ও শরীরচর্চা প্রদর্শন। এতে অংশগ্রহণকারীরা বিজয়ের গান নিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের বিভিন্ন নমুনা প্রদর্শন করেন।
প্রতিযোগিতায় বিজয়ীদরে হাতে পুরষ্কারস্বরূপ ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ইসরাত সাদমীনসহ অন্যান্য অতিথিরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com