শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে কায়সার কামাল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অসামর্থ্য হওয়ায় রাষ্ট্রপতির পদত্যাগ বিএনপি সরকারে শ্রদ্ধা ছিল সাহাবুদ্দিনের: হাফিজ উদ্দিন পাকুন্দিয়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ বাবা ছিলেন পুলিশের টহলদলে, ঘটনাস্থলে গিয়ে দেখলেন নিহত ছেলে তুহিন কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৬ পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, স্পিকারের জন্য অপেক্ষা! কিশোরগঞ্জে জাতীয় বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তাড়াইলে ইসলাহুল মুসলিমীন পরিষদের অফিসে তালা, থানায় লিখিত অভিযোগ

বাবা ছিলেন পুলিশের টহলদলে, ঘটনাস্থলে গিয়ে দেখলেন নিহত ছেলে তুহিন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ শহরে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় মোহাম্মদ তুহিন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। হৃদয়বিদারক এ দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যাওয়া পুলিশের টহলদলের সদস্যরা জানতে পারেন, নিহত শিশুটি তাদের সঙ্গে থাকা গাড়িচালক পুলিশ সদস্য শামসুল হকেরই ছেলে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের জনতা স্কুল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ তুহিন কিশোরগঞ্জ সদর মডেল থানার গাড়িচালক পুলিশ সদস্য শামসুল হকের ছেলে। সে গাইটাল জনতা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ডিউটি অফিসার তানিয়া নাজনীন জানান, সকালে একটি মোবাইল নম্বর থেকে থানায় ফোন করে জানানো হয়, জনতা স্কুল রোড এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। তবে তখনও নিহত শিশুটির পরিচয় জানা যায়নি। খবর পেয়ে থানার একটি টহলদল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ওই টহলদলে গাড়িচালক হিসেবে দায়িত্বে ছিলেন পুলিশ সদস্য শামসুল হকও।

ঘটনাস্থলে পৌঁছে টহলদলের সদস্যরা দেখতে পান, ট্রাকের নিচে প্রাণ হারানো স্কুলছাত্রটি আর কেউ নয়, তাদের সহকর্মী শামসুল হকেরই আদরের ছেলে তুহিন। জানা গেছে, সকালে গাইটাল এলাকার বাসা থেকে সাইকেল নিয়ে জনতা স্কুল রোড এলাকায় ঘুরতে বের হয়েছিল তুহিন। এ সময় একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com