রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৬

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস ও মাইক্রোবাসের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে এক মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া মৌলভীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইক্রোবাসচালকের নাম এ কে মোস্তাফিজুর রহমান। তিনি ঢাকার মিরপুরের কাফরুল এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ঢাকা থেকে পর্যটকবাহী একটি মাইক্রোবাস নিকলী হাওরের উদ্দেশ্যে যাচ্ছিল।  পথে চিলাকাড়া মৌলভীবাড়ি এলাকায় পৌঁছালে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘অনন্যা ক্লাসিক’ পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস ও মাইক্রোবাস—দুটি যানবাহনই সড়কের পাশের খাদে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক মোস্তাফিজুর রহমান প্রাণ হারান।

এ ঘটনায় মাইক্রোবাসের আরও ছয় যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

নিহত চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার কাজ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com