বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ধানমন্ডি লেকের কাদা-বর্জ্য অপসারণ শুরু, হবে ‘নজরুল সরোবর’ এয়ারবাসের ১০ বিমান কিনতে বুধবার চুক্তি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘মব’ করে পদত্যাগপত্রে ভিসির স্বাক্ষর নেওয়ার অভিযোগ সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্রায় ২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কিশোরগঞ্জে প্লাস্টিক ব্যবস্থাপনা বিষয়ে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ন থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে: প্রধানমন্ত্রী ২২ অক্টোবর ছুটি ঘোষণা, দুর্গাপূজায় মিলছে ৫ দিন বন্ধ সবুজে ভরে উঠেছে আমনের মাঠ, ভালো ফলনের আশা কৃষকদের

হোসেনপুরে মহান বিজয় দিবসের র‌্যালী ও শরীরচর্চা পদর্শনী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮
  • ৬২১ বার পড়া হয়েছে

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর

কিশোরগঞ্জের হোসেনপুরে মহান বিজয় দিবস-২০১৮ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার প্রথম প্রহরে কুড়িঘাট কেন্দ্রিয় স্মৃতিসৌধে স্থানীয় প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠন, উপজেলা বিএনপি ও অংগ সংগঠন, হোসেনপুর পৌরসভা, হোসেনপুর মডেল প্রেসক্লাব, বিএনসিসি, রোভার স্কাউট, উপজেলা গ্রাম পুলিশসহ সরকারী-বেসরকারী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পরে সর্বস্তরের জনতার অংশ গ্রহনে এক বিশাল বিজয় র‌্যালী পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। সেখানে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ,আনসার-ভিডিপি,কলেজ,স্কুল বয়েজ স্কাউট,গার্লস গাইড ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দলের অংশগ্রহনে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ, সাবেক কৃষি ব্যাংকের পরিচালক কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন, পৌর মেয়র আব্দুল কাইযুম খোকন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ই নুরু মিয়া ,সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, জেলা পরিষদের সদস্য মো. মাসুদ আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সালাম, আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক আলহাজ্ব কামরুজ্জামান কাঞ্চন, যুব লীগের সাবেক সভাপতি এম এ হালিম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্তাফিজুর রহমান মোবারিছ, মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com