শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

রনির ভিডিও বার্তা , এরেস্ট হবার জন্য বসে আছি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮
  • ৪৭৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
মুঠোফোনের কথা ফাঁসের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার পর ভিডিও বার্তা প্রকাশ করেছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনি।

গত বৃহস্পতিবার রাতে গলাচিপা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলা করেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। এ ঘটনার পর গতকাল শুক্রবার দুপুর ১.৪৯ মিনিটে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন রনি।

ভিডিও বার্তায় গোলাম মাওলা রনি বলেন, প্রিয় গলাচিপা ও দশমিনাবাসী আপনারা সবাই অবগত আছেন আমার বিরুদ্ধে গলাচিপা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটি বেআইনি, উচ্চ আদালতে এই মামলা টিকবে না এবং এতে আপনাদের এবং আমাদের কিছুই হবে না।

তিনি বলেন, শুধু মাত্র হয়রানি ছাড়া কিছুই না। আমি ব্যক্তিগত ভাবে এই হয়রানিকে পাত্তা দিচ্ছি না। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরাও এ মামলাকে পাত্তা দিচ্ছে না। আমাদের ভয় দেখানোর জন্য তাদের যে অপচেষ্টা তা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করলাম। তারা যদি আমাকে অ্যারেস্ট করতে চায় করবে, আমি অ্যারেস্ট হওয়ার জন্য বসে আছি।

এদিকে শুক্রবার রাতে রনি গ্রেফতার হতে পারে এমন একটি গুজব এলাকায় ছড়িয়ে পড়ে। তবে শনিবার সকালে উলানিয়ার বাসভবন থেকে ‘শুভ সকাল’ জানিয়ে রনি তার ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com