শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

নির্বাচনের ব্যালট পাঠানো শুরু হচ্ছে বিকেলে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮
  • ৪১৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার বিকেল থেকে ব্যালট পেপার পাঠানো শুরু হচ্ছে। ২২৩টি সংসদীয় এলাকায় ব্যালট পাঠানো হবে। সরকারি মুদ্রণখানায় (বিজি প্রেস) এরই মধ্যে ব্যালট ছাপানো শেষ হয়েচে । বাকি আসনগুলোর ব্যালট আদালতের সিদ্ধান্ত বিবেচনায় নিয়ে ইসি অনুমোদন দিলে ছাপানো হবে।

ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান বলেন, ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি শেষ। ব্যালট মুদ্রণও শেষপর্যায়ে। কয়েকটি আসনে আদালতের নির্দেশনা রয়েছে। সেই আসনগুলোয় শেষ মুহূর্তে ব্যালট মুদ্রণ হবে।

ইসি সূত্র জানায়, ইতোমধ্যে ২২৩ আসনের ব্যালট মুদ্রণ পুরোপুরি শেষ। জামায়াত নিয়ে ইসির সিদ্ধান্ত এবং কয়েকটি আসনে আদালতের নিষেধাজ্ঞা থাকায় সেখানকার ব্যালট মুদ্রণ করা যাচ্ছে না। ইসির সিদ্ধান্ত পেলে আজকালের মধ্যেই সেগুলোও ছাপানো হবে। তবে যাই হোক ২৮ তারিখের মধ্যে সব আসনের ব্যালট মুদ্রণ সম্পন্ন হবে।

ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনের শেষ পর্যায়ের প্রস্তুতিও প্রায় সম্পন্ন। নির্বাচনী প্রশিক্ষণও শেষ। ভোটগ্রহণের জন্য সিল-প্যাডসহ নির্বাচনী সামগ্রী ইতোমধ্যে জেলা পর্যায়ে পৌঁছে দেয়া হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলায় জেলায় নির্বাচনী সামগ্রী পাঠিয়েছে ইসি। ব্যালট পেপার ছাড়া অন্য সামগ্রী পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশন ভবন থেকে স্ট্যাম্প প্যাড, অফিসিয়িাল সিল, মার্কিং সিল, ব্রাশ সিল, লাল গালা, অমোচনীয় কালির কলম, হেসিয়ান বড় ব্যাগ, হেসিয়ান ছোট ব্যাগ, চার্জার লাইট, ক্যালকুলেটর, স্ট্যাপলার মেশিন ও স্টাপ পিন ইত্যাদি সামগ্রী পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com