রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

হোসেনপুরে অগ্নিকান্ডে ১২ দোকান পুড়ে ছাই

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৯
  • ৬২৬ বার পড়া হয়েছে

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর
কিশোরগঞ্জের হোসেনপুরে এক ভযাবহ অগ্নিকান্ডে নগদ টাকা, চাল,ডাল ,আটা,ময়দা কেরোসিনের ড্রাম,সয়োবিন তেলের ড্রাম,কাপড়,তুলা,নিত্যপণ্য, গ্যাস সিলিন্ডার, ইলেক্টিক সামগ্রী ও আসবারপত্রসহ ১২ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা গেছে, আজ মঙ্গলবার ভোরে উপজেলার পুমদি ইউনিয়নের জগদল বাজারে মো. সুজন মিয়ার মোদি দোকান থেকে আকর্ষিক ভাবে আগুনের সূত্রপাত হয়ে মহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কাশেমের মোদি দোকান,সেলিম ভান্ডারীর ডেকোরেটর দোকান,পারভেজ মিয়ার মোদি দোকান,রিয়াজ উদ্দিনের ফলের দোকান, হান্নার ভ’ইয়ার ওষুদের দোকান,মহি উদ্দিনের ষ্টেশনারি দোকান, আব্দুল আজিজের চালের দোকান, হাবিবুর রহমানের কাপড়ের দোকান,আব্দুল রশিদের মোদি দোকান, হুমায়ুনের কাপড়ের দোকান, সুমন মিয়ার কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এবং এলাকাবাসী দীর্ঘক্ষন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
খবর পেয়ে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. আরাফাতুল ইসলাম অগ্নিকান্ডেরস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মাঝে তাৎক্ষনিক ভাবে জনপ্রতি ২বান্ডেল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা বিতরণ করেন।

এসময় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ,পুমদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, দূর্যোগ প্রশমন কর্মকর্তা দীলিপ দে উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com