শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

সেনাবাহিনী ব্যারাকে ফিরছে আজ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জানুয়ারী, ২০১৯
  • ৪৪২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে আজ বৃহস্পতিবার থেকে ব্যারাকে ফিরছেন সেনা ও নৌবাহিনীর সদস্যরা। তবে সারাদেশ থেকে ক্যাম্প গুটিয়ে ব্যারাকে ফিরতে তাদের আরও দু-একদিন লাগতে পারে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে ২৪ ডিসেম্বর মাঠে নামেন তারা। ২ জানুয়ারি পর্যন্ত তাদের ওপর এ দায়িত্ব ছিল। এবার নির্বাচন উপলক্ষে সেনাবাহিনীর ৫০ হাজার ও নৌবাহিনীর পাঁচ হাজার সদস্য দায়িত্ব পালন করেন।

এ ব্যাপারে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার (আজ) থেকে সেনারা ব্যারাকে ফিরতে শুরু করবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে দেশের ৩৮৯টি উপজেলায় সেনাবাহিনী ও উপকূলবর্তী ১৮টি উপজেলায় নৌবাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে তারা টহল ও অন্যান্য আভিযানিক কার্যক্রম পরিচালনা করেন। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তার স্বার্থে যানবাহনে তল্লাশি চালাতে দেখা যায় সেনাসদস্যদের। ‘ইনস্ট্রাকশন রিগার্ডিং ইন এইড টু সিভিল পাওয়ার’র আওতায় সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করে।

এবারের নির্বাচনে নৌবাহিনী দায়িত্ব পালন করেছে- ভোলা সদর, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাসন, মনপুরা, কক্সবাজার, টেকনাফ, কুতুবদিয়া, হাতিয়া, বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাটা, তালতলী ও মোংলায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com