শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে পুলিশের হাতে পিতা-পুত্রসহ বিভিন্ন মামলায় আটক-০৯

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯
  • ৫১৯ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ:
কিশোরগঞ্জের ভৈরবে পিতা-পুত্রসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৯জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে তাদরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নারী শিশু নির্যাতনের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী শহরের চন্ডিবেড় এলাকার আজগর আলীকে আটক করা হয়। একই দিনে ভৈরব থানার উপ-পরিদর্শক মো. হুমায়ূন কবিরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাসস্ট্যান্ড এলাকার হোটেল আল আজিজিয়ার সামনে থেকে মুরশিদ মিয়াকে আটক করা হয়। এ সময় তার নিজ হেফাজতে রাখা ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ সদস্যরা। এছাড়াও মুরশিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে ৬টি মামলা বিচারাধীন রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা যায়।

বুধবার দিবাগত রাতে ভৈরব থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ও মারামারিসহ বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরো ৭আসামিকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃতরা হলো টানকৃষ্ণনগর গ্রামের হাসিম মিয়ার পুত্র রাসেল মিয়া, ভৈরবপুর দ. পাড়া গ্রামের মিজানুর রহমানের পুত্র শাহআলম, একই এলাকার আ. মন্নানের পুত্র মাসুম মিয়া, আমলাপাড়া এলাকার বলাই মিয়ার পুত্র দিপু মিয়া, ভবানিপুর গ্রামের হাজী আবু মিয়ার পুত্র মুজিবুর মিয়া, একই এলাকার মিলন মিয়ার পুত্র ওলি মিয়া ও একই এলাকার বাদশা মিয়ার পুত্র ইমরান ।

এ-বিষয়ে ভৈরব থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলায় পিতাপুত্রসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৭ আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com