শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

এরশাদ অসুস্থ, রোববার সিঙ্গাপুর যাচ্ছেন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯
  • ৪৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে। চিকিৎসার জন্য আগামী রোববার (২০ জানুয়ারি) দুপুরে তাকে আবার সিঙ্গাপুরে নেওয়া হবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খান  এরশাদের সিঙ্গাপুরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০ তারিখ দুপুরে চিকিৎসার জন্য দলীয় প্রধান এরশাদ সিঙ্গাপুরে যাচ্ছেন।

একাদশ জাতীয় নির্বাচনের আগে গত বছরের ১২ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন এরশাদ। জয়ী হওয়ার পর দেশে ফিরে শপথও নেন। কিন্তু এরপর থেকেই তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

দলীয় সূত্র জানায়, এরশাদের শারীরিক অবস্থা খুবই নাজুক। চার দিন পর পর তাকে রক্ত দিতে হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে রক্ত উৎপাদন কমে গেছে।

এদিকে এরশাদের অবর্তমানে দলের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হচ্ছে দলের কো-চেয়ারম্যান জি এম কাদেরকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com