শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

মাদক নির্মূলই প্রধান চ্যালেঞ্জ : স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯
  • ৪২৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

মাদক নির্মূল করা সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার (১৯ জানুয়ারি) সকালে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আসাদুজ্জামান খাঁন বলেন, মাদক নির্মূল করা আমাদের প্রধান চ্যালেঞ্জ।  যেকোনো মূল্যে আমরা মাদক দমন করব। জঙ্গি নির্মূলে যেমন সফল হয়েছি তেমনি মাদক নির্মূলেও আমরা সফল হবো। তরুণ প্রজন্ম আমাদের সম্পদ। এই সম্পদ তথা মেধাকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের মাদক নির্মূল করতে হবে। এজন্য তরুণ প্রজন্মের কাছে আমার অনুরোধ মাদক থেকে দূরে থাকতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নির্বাচনের পরে সবাই ভেবেছিলো পরিস্থিতি খারাপ হবে। তবে, উৎসবমুখর নির্বাচনের পরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে ভালো রয়েছে। তবে, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা থাকবে। সেটা আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হাতে দমন করছে।
মনে রাখতে হবে, আমরা সুশাসনের জন্য কাজ করছি। এজন্য আমাদের যা যা প্রয়োজন আমরা সব করব। যে অপরাধ করবে তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। সে কে কিংবা তার পরিচিতি কি কিছুই তোয়াক্কা করা হবে না। অপরাধ করলে তার সাজা পেতেই হবে।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com