বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

না’গঞ্জে মাইক্রো বাস খাদে পড়ে নিহত ৪

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯
  • ৪৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাইক্রো বাস খাদে পড়ে ৪ জন নিহত হয়েছে। রবিবার (২০ জানুয়ারি) ভোরে সোনারগাঁয়ের বস্তুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাইক্রোবাস চালক রাজু , আরোহী মোমেন, শহিদুল্লাহ ও রিপন। শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিজয় সমাবেশ থেকে ফেরার পথেই সড়ক দূর্ঘটনায় এদের মৃত্যু হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিজয় সমাবেশ থেকে ফেরার পথে রাতে ঘন কুয়াশার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের বস্তল এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। নিহত চার জনই আড়াইহাজারের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com